ছবি: সংগৃহীত
বাণিজ্য

বাংলাদেশ-জাপান সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও জাপানের মধ্যে সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এবারের অর্থনৈতিক সংলাপের আয়োজক জাপান।

আরও পড়ুন : জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২ টা থেকে অনলাইন প্লাটফর্মে এই যৌথ সংলাপ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন : আরও ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে দেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়ে ২ দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হয়। এর ধারাবাহিকতায় ২ দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ও জাপান সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ আয়োজনের সিদ্ধান্ত হয়।

ঢাকা প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ অর্থনৈতিক সংলাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন।

আরও পড়ুন : চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

সংলাপে অংশ নেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবরাসহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকরা।

এছাড়া বেসরকারি প্রতিনিধি হিসেবে এফবিসিসিাই, বিজিএমইএ, জেবিসিসিআইসহ বিভিন্ন বেসরকারি বাণিজ্য সংগঠনের সভাপতি প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন : চৌকি বিছিয়ে প্রস্তুত হচ্ছে বঙ্গবাজার

টোকিও প্রান্তে অংশগ্রহণকারী দলের নেতৃত্বে ছিলেন মি. হিরাই হিরোহাইদি। এছাড়া বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এবং জাইকা জেটরো বাংলাদেশ অফিসের প্রধান ও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।

এ সংলাপে সচিব, কৃষি মন্ত্রণালয় এবং মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক অ্যাগ্রিবিজনেস অ্যান্ড লজিস্টিক সেক্টরের বিভিন্ন নীতি সহায়তা এবং প্রণোদনা সম্পর্কিত সরকারি উদ্যোগগুলো উপস্থাপন করা হয়।

আরও পড়ুন : বাখমুতের অধিকাংশই রাশিয়ার দখলে

এছাড়া বাংলাদেশে অ্যাগ্রিবিজনেস অ্যান্ড লজিস্টিক সেক্টরের জাপানি বিনিয়োগের অপার সম্ভাবনা নিয়ে ড. এফ এইচ আনসারি ও ড. এম মাসরুর রিয়াজ ২ টি উপস্থাপনা দেন।

উভয়পক্ষ বাংলাদেশে জাপানিজ বিনিয়োগকারীদের ব্যবসা সম্প্রসারণের জন্য ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোকপাত করেন। নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় জিটুজি ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্পেশাল ইকনোমিক জোন এর কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন : নারীদের রেস্টুরেন্টে যাওয়ায় বিধিনিষেধ!

এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পক্ষ থেকে মহেশখালী অর্থনৈতিক অঞ্চলসহ বাংলাদেশে বিনিয়োগের জন্য জাপানি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হয়।

জাপানের পক্ষ থেকে বাংলাদেশে জাপানের বিদ্যমান বিনিয়োগ, বিভিন্ন সেক্টরে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগের এবং সহযোগিতার ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সরকারি ও বেসরকারি পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়। সেই সাথে বিনিয়োগ সম্প্রসারণের জন্য বাংলাদেশের বিভিন্ন করণীয় সম্পর্কে অবহিত করা হয়।

আরও পড়ুন : সারের দাম বাড়লো ৫ টাকা

দেশে জাপানি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার বিষয়ে জাপানকে আশ্বস্ত করা হয় এবং এর আগে জাপানি বিনিয়োগকারীরা যেসব বিষয়ে বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তার বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।

এছাড়া জাপানের পক্ষ থেকে বাংলাদেশের গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এ অগ্রগতি অব্যাহত থাকবে মর্মে আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক মহড়া শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরের মাধ্যমে ২ দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা লাভ করবে বলে আশা প্রকাশ করে উভয়পক্ষ ৫ম বাংলাদেশ ও জাপান সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ সমাপ্ত ঘোষণা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা