ছবি: সংগৃহীত
বাণিজ্য

রমজানে বাজার মনিটরিংয়ে ৪০ টিম

নিজস্ব প্রতিনিধি ডেস্ক: রমজানে বাজার মনিটরিংয়ে বিভিন্ন উদ্যোগসহ কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বাজার তদারকিতে নিয়মিত অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম জেলায় ৪০টি মনিটরিং টিম গঠন করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: অনিয়ম নিয়ম হয়ে দাঁড়িয়েছে!

বুধবার (১ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সরকারের দপ্তরগুলোর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়। এসময় মার্কেট, শপিংমল, দোকানে সব ধরনের পণ্য ক্রয়ের পাকা রসিদ সংগ্রহে রাখা, পণ্যের মূল্য তালিকা হালনাগাদের তাগিদ দেওয়া হয়।

এছাড়াও কৃত্রিম সংকট তৈরিতে বিরত থাকা, মজুতদারি না করা এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার তাগিদ দেওয়া হয়েছে। এ সময় জানানো হয়, চট্টগ্রামের ১৫ উপজেলার ইউএনও এবং এসিল্যান্ডের নেতৃত্বে দুইটি করে মোট ৩০টি এবং মহানগরে ১০টি মনিটরিং টিম বাজারে নিয়মিত অভিযান চালাবে। মনিটরিং টিমে ক্যাব, ব্যবসায়ী সংগঠনের নেতা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ পুলিশ, র‌্যাব ও আনসার।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সভায় খাতুনগঞ্জের শীর্ষ ভোগ্যপণ্য আমদানিকারক বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, রমজানকে সামনে রেখে পর্যাপ্ত ছোলা আমদানি করা হয়েছে। সরবরাহও স্বাভাবিক রয়েছে। দামও কমছে প্রতিদিন। চলতি সপ্তাহে প্রতি কেজি ছোলার দাম কমেছে ৫ টাকা। বর্তমানে পাইকারি বাজারে মানভেদে ৭৬-৭৮ টাকা বিক্রি হচ্ছে ছোলা। পাইকারি বাজারে ডালের দামও কমছে বলে জানান তিনি।

আবুল বশর চৌধুরী বলেন, বছরে ৬৫- ৭০ লাখ টন গম আমদানি হয়। ডাল আমদানি হয় ৫-৬ লাখ টন। দুই থেকে আড়াই লাখ টন ছোলা আমদানি হয়। কিন্তু রমজানে কী পরিমাণ আমদানি হয়েছে তা খাতুনগঞ্জ থেকে বলা সম্ভব নয়। সেন্ট্রাল ডেটা ছাড়া এসব তথ্য বলা সম্ভব নয়। এ সময় বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে মধ্যস্বত্বভোগীদের অংশগ্রহণ কমানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

সভায় এফবিসিসিআই প্রতিনিধি মাহফুজুল হক শাহ বলেন, দেশে বছরে ২২-২৫ লাখ টন চিনি লাগে। দেশে বড় চারটি কোম্পানি চিনি উৎপাদন করে। বড় ব্যবসায়ীরা সময়ে সময়ে বড় বড় লোকসানও গোনেন। কিন্তু রমজান আসলে ব্যবসায়ীদের চেপে ধরা হয়। এটা ঠিক না। এ সময় বাজার মনিটরিংয়ে সঠিক নীতিমালা প্রণয়নের দাবি জানান এ ব্যবসায়ী।

আরও পড়ুন: রাজধানীতে ৮ ঘণ্টা থাকবে না গ্যাস

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদউল্লাহ মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পংকজ দত্ত, উইমেন চেম্বারের আবিদা মোস্তফা, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহানগর শাখার সভাপতি সালামত আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম চাল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর আজমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্যাব ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা