ছবি : সংগৃহিত
বাণিজ্য

অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নাগালের বাইরে ডিম-মুরগি

সান নিউজ ডেস্ক : বিগত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে ডিম ও মুরগির দাম। এতে প্রাণিজ আমিষের ‘সবচেয়ে সস্তা’ উৎস দুটি গরীবের নাগালের বাইরে চলে যাচ্ছে। এক মাসের ব্যবধানে হালিতে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। আর ব্রয়লার মুরগির জন্য কেজিতে ১০০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।

আরও পড়ুন : এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

শনিবার (১৮ ফেব্রুয়ারি) তেজগাঁও ও কারওয়ান বাজারে ডিম ও মুরগির বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

বিক্রেতাদের দাবি, পোল্ট্রি খাদ্যের দাম বেড়েছে, অনেক ছোট খামারি খামার বন্ধ করে দিয়েছে। বেশ কিছু ক্রেতা জানান, কম খরচে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের বড় মাধ্যম ব্রয়লার মুরগি ও ডিম। তবে তাও এখন সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষের।

কারওয়ান বাজারে ডিম কিনতে আসা অবসর প্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, আগে বাজারে এলে ৬০টি ডিম কিনতাম। এখন ৩০টি কিনতেই কষ্ট হয়। এমন ও হয় আগে একজন দুইটা ডিম ও খাওয়া হতো। আর এখন ২ টা ডিম ভাজি করে সবাই মিলে খেতে হয়।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তেজগাঁও পাইকারী ডিমের ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, মাস খানেক আগেও ডিমের দাম কম ছিল। এখন বাজারে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। পাইকারি ১০০’শ ডিম বিক্রি হচ্ছে এক হাজার ৭০ টাকা থেকে এক হাজার ৮০ টাকায়।

খুচরা ও মহল্লার দোকানে এক হালি ডিম হালি কিনতে লাগে ৫০ টাকা। গত মাসেও ডিমের হালি ছিল ৪০ টাকা। বাজারে মুরগীর দাম বাড়ায় অনেক খামারি ডিমপাড়া মুরগী বিক্রি করে দিচ্ছেন। এতে ডিমের উৎপাদন কমে গেছে বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের।

তেজগাঁও এর আরেক পাইকারী ডিম বিক্রেতা আলমগীর হোসেন বলেন, মুরগির খাবারের দাম বস্তা প্রতি অস্বাভাবিক হারে বাড়ায় ডিম ও মুরগির দাম বাড়ছে। ডিমের দাম ১০ টাকা বাড়লে মুরগির খাবারের দাম বাড়ানো হয় প্রতি বস্তায় ১০০ টাকা। খাদ্যের দামে লাগাম টানা না গেলে দাম বাড়তেই থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এদিকে কারওয়ানবাজারের মুরগি বিক্রেতা আমজাদ হোসেন বলেন, গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ২১০ টাকা থেকে ২২০ টাকা কেজি। এক মাস আগে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হতো ১৪০ টাকা থেকে ১৫০ টাকায়। এক মাসের ব্যবধানে দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ২৩০ টাকা থেকে ২৪০ টাকায়।

তিনি আরও বলেন, দাম বাড়ায় ক্রেতারা এসেও আগের মতো মুরগি নিতে চায় না। অনেকেই দাম শুনেই চলে যায়।

হঠাৎ করে মুরগির দাম বাড়ার কারণ জানতে চাইলে মুরগি বিক্রেতা রাসেল হোসেন জানান, গত বছরে এই বছরের শুরুতে খামারিরা অনেক লোকসান করেছে। তবে সবচেয়ে বড় কারণ মুরগির খাবারের দাম বেড়ে। কয়েক মাসের ব্যবধানে বস্তা প্রতি মুরগির খাবারের দাম কয়েলগুণ বেড়েছে। এছাড়াও বিদ্যুৎ বিল, শ্রমিকদের বেতন বাড়ায় খরচ বেড়েছে তাদের। তাই মুরগি ও ডিমের দাম ও বেড়েছে।

আরও পড়ুন : বেড়েছে ডিম ও মুরগির দাম

ব্যবসায়ীদের একটি সুত্র জানায়, আগে ডিমের দাম নির্ধারণ করে দিত তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি। তবে এখন তাদের কোন সমিতি নেই। খামার ও উৎপাদনকারীদের থেকে যেমন দামে আনা হয় সেভাবেই বিক্রি করা হয়।

এমন দাম বৃদ্ধি নিয়ে ভোক্তারা জানান, নিম্নবিত্ত ও মধ্যবিত্তরাও খাবারের খরচে কাটছাট করছে। এ সমস্যা থেকে উত্তরণে ডিম ও মুরগির উৎপাদন বাড়ানোর জন্য খামারিদের উৎসাহ দেয়ার দাবি জানান ব্যবসাীরা। পাশাপাশি মুনাফালোভী কেউ যেন বেশি দামে মুরগি বেচাকেনা করতে না পারেন, সে জন্য দায়িত্বশীলদের বাজারে তদারকি বাড়ানোর পরামর্শও দেন তারা।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা