ছবি : সংগৃহিত
বাণিজ্য

লক্ষ্মীপুরে টার্কিশ ফুড মেলা শুরু

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নরিমপুরে অবস্থিত স্মার্ট একাডেমি প্রাঙ্গণে ৪ দিনব্যাপী টার্কিশ ফুড মেলা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়েছে।

আরও পড়ুন : শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যৌথভাবে এই আয়োজন করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক ও দেশের ইলেকট্রনিকস, তথ্য-প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের একটি জনকল্যাণমূলক সংস্থা স্মার্ট ফাউন্ডেশন এবং তুরস্কের ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটি অ্যাসোসিয়েশন (ইফা)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) শুরু হওয়া এই টার্কিশ ফুড মেলা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ২৯ জানুয়ারি (রোববার) পর্যন্ত চলবে।

আয়োজিত টার্কিশ ফুড মেলায় রয়েছে তুরস্কের বিখ্যাত টার্কিশ পিজ্জা, বার্গার, বিরিয়ানি, কফি, তাউক ধোনের, তাউক ইজগাড়া, তাথের, বাকলাভা, লুকোম, টার্কিশ ফুড প্যাকেজসহ মুখরোচক সব টার্কিশ খাবারের বাহারি সমাহার।

আরও পড়ুন : বাড়লো চিনির দাম

এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে তুরস্কের হিসার ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালের ১০ জন বিখ্যাত চিকিৎসক উপস্থিত থাকছেন।

উপস্থিত চিকিৎসকগণ পূর্বে রেজিস্ট্রেশনকৃত ১ হাজার ৬০০ ছেলেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যথামুক্ত পদ্ধতিতে বিনামূল্যে সুন্নতে খৎনা (মুসলমানি) সেবা প্রদান করছেন।

শুরু হওয়া চারদিনের এই টার্কিশ ফুড মেলা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের পাটওয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রামগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে স্মার্ট টেকনোলজিস আজ এক অনন্য উদাহরণ তৈরি করল।

আরও পড়ুন : রপ্তানি আয় বেড়েছে দেড় লাখ কোটি টাকা

একসঙ্গে ১ হাজার ৬০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গ্রামীণ পরিবেশে বিশ্ববিখ্যাত টার্কিশ ফুড মেলা আয়োজনের মাধ্যমে এখানকার জনগোষ্ঠীকে বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের পাটওয়ারী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্মার্ট টেকনোলজিস (বিডি)।

আরও পড়ুন : ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

তারা শুধু ব্যবসায়িক কার্যক্রমে নিজেদের সীমাবদ্ধ না রেখে জনকল্যাণেও নানা কাজ করছে। তাদের জনস্বার্থমূলক সংগঠন স্মার্ট ফাউন্ডেশনের মাধ্যমে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি’র আওতায় আজ প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও বিদেশি খাদ্যের মেলা আয়োজন করেছে। এজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহা. জহিরুল ইসলাম এ সময় বলেন, টানা দ্বিতীয়বারের মতো স্বাস্থ্যশিবির আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে সুন্নতে খৎনা সেবা প্রদান করছি আমরা। আশা রাখি, সামনের দিনেও নিয়মিতভাবে এই সুবিধা দিতে পারব।

আরও পড়ুন : বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সেইসঙ্গে আমাদের মতো দেশের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সবাই নিজেদের অবস্থান থেকে জনস্বার্থমূলক কর্মকাণ্ডে অংশ নেন, তাহলে খুব সহজেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা