বাণিজ্য

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

সান নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৯০তম শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

আরও পড়ুন: সরকার অস্বস্তিতে নেই

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল ও সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান। কুমিল্লা জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সরাইল শাখাপ্রধান মোঃ দৌলত খান।

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন সরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জাব্বার, ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া, ঠাকুর ধন বিশ্বাস ও শিক্ষিকা মোছাম্মৎ শামছুন নাহার সুলতানা হক। ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অপকর্মের জন্য বিএনপির নেতাই নির্বাসনে

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বর্তমান সময়ের জন্য অন্যতম রোল মডেল। বিশ্বের সর্ববৃহৎ ডেনিম, হোমটেক্স ও সুগার রিফাইনারিতে ইসলামী ব্যাংকের বিনিয়োগ রয়েছে। এর মাধ্যমে প্রায় ৮৫ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লী উন্নয়ন কর্মসূচি প্রণয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইসলামী ব্যাংক।

তিনি বলেন, আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্সে সারাদেশে প্রথম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। তথ্য প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে কাংক্ষিত আধুনিক ব্যাংকিং ব্যবস্থা বাস্তবায়নে ইসলামী ব্যাংকের সেলফিন অন্যতম নজির স্থাপন করেছে। তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ায় আরো বেশি শিল্প প্রতিষ্ঠান স্থাপন, উন্নত রেমিট্যান্স সেবা প্রদান ও জীবনমান উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা