ঈদেও সেবা দেবে চট্টগ্রাম বন্দর
বাণিজ্য

ঈদেও সেবা দেবে চট্টগ্রাম বন্দর

সান নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ এবারও রপ্তানি পণ্যের জাহাজীকরণসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রাখার পদক্ষেপ নিয়েছে। আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন যেন বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যেই এমন পদক্ষেপ বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ এরইমধ্যে এ সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, সরকারি ছুটিতে কখনো বন্দরের সেবা বন্ধ থাকে না। কোভিড মহামারিতেও আমরা সেবা চালু রাখতে পেরেছিলাম। এতে চড়া দামও দিতে হয়েছে।

কোভিডে বন্দরের ৫২ জন কর্মকর্তা-কর্মচারীকে হারিয়েছি আমরা। জীবন দিয়ে হলেও আমরা বন্দরের সুনাম ও সেবা অক্ষুণ্ণ রেখেছি।

আরও পড়ুন : রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

তিনি জানান, প্রতি বছরের মতো এবারের ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। ঈদের দিন শুধুমাত্র সকালে এক শিফটের জন্য বন্দরের অভ্যন্তরে কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের দিন বিকেল থেকে কাজ চলবে পুরোদমে।

সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম চালু রাখার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।

ওই বিজ্ঞপ্তিতে সব আমদানি-রপ্তানিকারক, শিপিং এজেন্ট, বিজিএমইএ, বিকেএমইএ, সিএন্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট, প্রাইভেট অফডকসমূহসহ বন্দর সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের ঈদের ছুটিকালীন পণ্য ডেলিভারি নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

আরও পড়ুন : বন্ধুত্বের সম্পর্ক, সাহায্য চাইতেই পারি

অপরদিকে, ঈদের ছুটিতে চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম চালু রাখতে গত ২৫ এপ্রিল একটি নির্দেশনা জারি করে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।

ওই নির্দেশনায় ৫ জন ডেপুটি কমিশনার এবং ১ জন সহকারী কমিশনারের তত্ত্বাবধানে ৭ জন রাজস্ব কর্মকর্তা, ২২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ১৩ জন শাখা সহকারীকে ২ থেকে ৪ মে পর্যন্ত ছুটি চলাকালীন শুল্কায়নের দায়িত্ব দেওয়া হয়।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটির সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে চট্টগ্রাম কাস্টমস হাউস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : লং মার্চের ডাক দিলেন ইমরান

বিশেষত ঈদের বন্ধের সময়ে রপ্তানির চাপ থাকে। পণ্যের শুল্কায়ন নির্বিঘ্ন করতে পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। অন্য ধর্মাবলম্বী কর্মকর্তাদের ঈদের ছুটিকালীন শুল্কায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। চট্টগ্রাম কাস্টমসেরও বড় ভূমিকা রয়েছে দেশের অর্থনীতিতে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা