অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ছবি: সংগৃহীত)
বাণিজ্য
আগামী অর্থবছরে

প্রবৃদ্ধি সম্ভাব্য ৭.৫ শতাংশ হবে

সান নিউজ ডেস্ক: সরকার চলতি অর্থবছরে ৭.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির অনুমান অক্ষুণ্ণ রাখতে বদ্ধ পরিকর এবং আগামী অর্থবছরে প্রবৃদ্ধি সম্ভাব্য ৭.৫ শতাংশ হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

বুধবার (২৭ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ১৪তম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা আমাদের জিডিপি প্রবৃদ্ধির অনুমান একই রাখছি; যা চলতি অর্থবছরের জন্য ৭.২ শতাংশ এবং পরবর্তী অর্থবছরের জন্য ৭.৫ শতাংশ। যদি বিশ্ব আর্থিক অবস্থা নিম্নগামী হয়, তাহলে আমাদের এটি সংশোধন করতে হতে পারে। ততক্ষণ পর্যন্ত, চলতি অর্থবছরের জন্য ৭.২ শতাংশ এবং পরবর্তী অর্থবছরের জন্য ৭.৫ শতাংশ প্রবৃদ্ধির অনুমান একই থাকবে।

বিশ্বব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) ঋণদানকারী সংস্থাগুলো তাদের সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির হার কমিয়েছে।

আরও পড়ুন: সেই হেলমেটধারীদের গ্রেফতারে অভিযান চলছে

আইএমএফ পূর্বাভাস দিয়েছে যে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৬.৪ শতাংশ বৃদ্ধি পাবে যা দক্ষিণ এশিয়ায় ভারতের পরে দ্বিতীয় সর্বোচ্চ হবে। এর আগে, বিশ্বব্যাংকও চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির অনুমান কমিয়ে ৬.৪ শতাংশে নামিয়ে এনেছিল, যেখানে এডিবি সামান্য বাড়িয়ে করেছিল ৬.৯ শতাংশে।

অর্থমন্ত্রী বলেন, মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে পণ্যের দাম বেড়েছে এবং তার প্রভাব বাংলাদেশও পড়েছে। বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে যদি কোনো বিঘ্ন ঘটে সেটা আমরা এড়াতে পারি না। আমাদের ভাগ করে নিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। এই মুহূর্তে বিশ্বের জন্য বড় বাধা হচ্ছে এই যুদ্ধ।

তিনি বলেন, সরকার ভর্তুকি ব্যবস্থাপনার বিষয়ে এখনও নতুন কোনো সিদ্ধান্ত হয়নি এবং মূল্যস্ফীতি ব্যবস্থাপনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুন: দেশে এখনো সাম্প্রদায়িক বিষবাষ্প আছে: কাদের

আগামী অর্থবছরের বাজেট ঘাটতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনে বলেন, বাজেট ঘাটতি আর্থিক লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে।

তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে একীভূত হলেও মহান আল্লাহর রহমতে দেশটি এখনো ভালো অবস্থায় রয়েছে। আশা করি, যুদ্ধের অবসান ঘটবে। আমরা এমন আশা নিয়ে এগিয়ে যাব এবং এইভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করব।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর দেশের মানুষের জন্য অনাবিল আনন্দ বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা