নতুন কাঠামোতে বেতন পেলেন ব্যাংক কর্মীরা
বাণিজ্য

নতুন কাঠামোতে বেতন পেলেন ব্যাংক কর্মীরা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে বেসরকারি খাতের ব্যাংকগুলো কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছে। শুধুমাত্র পদ্মা ব্যাংক ছাড়া বাকি সব বেসরকারি ব্যাংক নতুন বেতনকাঠামো অনুসারে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিয়েছে।

আরও পড়ুন : ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু

শুধু তাই নয়, বিদেশি ব্যাংকগুলোও নতুন বেতনকাঠামো কার্যকর করেছে। পাশাপাশি বেসরকারি প্রায় সব ব্যাংক নতুন কাঠামোতে ঈদের বোনাসও দিয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে পদ্মা ব্যাংক ছাড়া বাকি সব ব্যাংকই নতুন বেতনকাঠামো কার্যকর করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গত ১ মার্চ থেকে নতুন বেতনকাঠামো কার্যকরের নির্দেশনা দেওয়া হয়। তবে অনেক ব্যাংক এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর করে।

আরও পড়ুন : এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

যদিও শুরুতে ব্যাংক কর্মীদের বেতন–ভাতা বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

তবে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকও ছিল কঠোর অবস্থানে। সেই সঙ্গে ব্যাংকগুলোতে বিশেষ পরিদর্শন শুরু করে তাদের চাপে ফেলে দেয়। ফলে শেষ পর্যন্ত সব ব্যাংক ওই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদহার সীমা বেঁধে দিয়ে মানতে বাধ্য করে ব্যাংকগুলোকে। সেই সাফল্যের পর নতুন বেতনকাঠামো কার্যকরেও ব্যাংকগুলোকে বাধ্য করলো।

আরও পড়ুন : ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় হবে: রেলমন্ত্রী

এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি হচ্ছে, মেধাবীরা যাতে ব্যাংকিংকে আকর্ষণীয় ক্যারিয়ার বা পেশা হিসেবে নিতে আগ্রহী হন, সে জন্যই এই পদক্ষেপ।

এদিকে প্রায় সব ব্যাংক নতুন বেতনকাঠামো কার্যকর করলেও চাকরি ছাড়ার পরের প্রাপ্য আর্থিক সুবিধা কমিয়েছে বেশ কয়েকটি ব্যাংক।

ফলে ওই সব ব্যাংকের কর্মকর্তাদের মাসিক বেতন-ভাতা বাড়লেও প্রকৃত আর্থিক সুবিধা বাড়েনি। বিশেষ করে ইসলামী ধারার ব্যাংকগুলোতে এই সমস্যা তৈরি হয়েছে।

আরও পড়ুন : পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

আবার অনেক ব্যাংক নিয়মিত কর্মচারী ও চুক্তিভিত্তিক আউটসোর্সিং কর্মীদের বেতন বাড়ায়নি। এ সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা ছিল, ‘মেসেঞ্জার, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী ও অফিস সহায়ক অথবা সমজাতীয় পদে কিংবা সর্বনিম্ন যেকোনও পদে নিয়োগ পাওয়া কর্মচারীদের শুরুতে বেতন হবে ২৪ হাজার টাকা। পাশাপাশি আউটসোর্সিং বা অন্যকোনও প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া কর্মচারীদের বেতন নির্ধারণেও সামঞ্জস্য রাখতে হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শিক্ষানবিশকালে সাধারণ ব্যাংকিং বিভাগের কর্মকর্তাদের ন্যূনতম বেতন-ভাতা ২৮ হাজার ও ক্যাশ বিভাগের কর্মকর্তাদের ন্যূনতম বেতন-ভাতা ২৬ হাজার টাকা। আর শিক্ষানবিশকাল শেষে সাধারণ বিভাগের কর্মকর্তাদের সর্বনিম্ন বেতন-ভাতা ৩৯ হাজার ও ক্যাশ বিভাগের কর্মকর্তাদের সর্বনিম্ন বেতন-ভাতা ৩৬ হাজার টাকা হবে। এভাবে ওপরের সারির কর্মকর্তাদের বেতন-ভাতাও পুনর্নির্ধারণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন : রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে হারাল সিটি

পাশাপাশি চুক্তিভিত্তিতে নিয়োগ পাওয়া অফিস সহায়কদের সর্বনিম্ন বেতন-ভাতাও ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সব বিভাগীয় শহরে অফিস সহায়কদের সর্বনিম্ন বেতন-ভাতা ২৪ হাজার টাকা, যা জেলা শহরে ২১ হাজার টাকা ও উপজেলায় ১৮ হাজার টাকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা