রাশিয়ায় আলু রপ্তানির সম্ভাবনা নেই
বাণিজ্য

রাশিয়ায় আলু রপ্তানির সম্ভাবনা নেই

সান নিউজ ডেস্ক : রাশিয়া দীর্ঘ ৭ বছর আগে বাংলাদেশের ওপর আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধজ্ঞা তুলেও নিয়েছে দেশটি। কিন্তু এমন সময় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে যখন বাস্তবে এর কোনো সুফল মিলবে না। কাগুজে সিদ্ধান্ত হয়ে থাকবে দীর্ঘদিন। বিশেষ করে এ বছর রাশিয়াতে আর আলু রপ্তানির কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন : দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত

বাংলাদেশের ওপর থেকে গত ৫ মার্চ আলু রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে তাদের সঙ্গে কোনো দেশই স্বাভাবিক আর্থিক লেনদেন করতে পারছে না। ফলে নিষেধাজ্ঞা উঠলেও রাশিয়াতে কবে আলু রপ্তানি করা সম্ভব হবে সেটা এখনও অজানা।

রপ্তানিকারকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি শিগরির সমাধান হলেও দেশে আলুর মৌসুম শেষ হয়ে যাবে। এখন দেশে আলুর ভরা মৌসুম চলছে। ফলে নিষেধাজ্ঞার সুফল পেতে ন্যূনতম আরও এক বছর সময় লাগবে।

বাংলাদেশ আলু রপ্তানিকারক সমিতির সভাপতি ও ফেরদৌস বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌসী বেগমের সঙ্গে এ বিষয়ে কথা হয় । শুরু থেকে তিনি রাশিয়াতে আলু রপ্তানি করে আসছেন।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুবিধা আগামী বছর পাওয়া যাবে। সাত বছরের অপেক্ষা আরও এক বছর বাড়বে। কারণ এখন আমাদের রপ্তানি মৌসুম। কিন্তু সে দেশে যুদ্ধ চলছে। এ বছর আর কিছু হবে না।

তিনি রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারকে সাধুবাদ জানিয়ে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর ইতিবাচক ফল আসতে পারে। তবে সেজন্য অপেক্ষা ছাড়া কিছু করার নেই।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে শেষ ২০১৪-১৫ অর্থবছরে ১৪ হাজার টন আলু রপ্তানি হয়েছে রাশিয়ায়। এর আগের ২০১৩-১৪ অর্থবছরে এর পরিমাণ আরও বেশি ছিল। সে বছর ২০ হাজার টন আলু রপ্তানি করে বাংলাদেশ আয় করে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

এখন সাত বছরের হারানো এ বাজার ধরতে বাংলাদেশের আরও দীর্ঘসময় লাগবে জানিয়ে ফেরদৌসী বেগম বলেন, সাত বছর কোনো বায়ারের (ক্রেতা) সঙ্গে আমাদের যোগাযোগ নেই। তারা কিন্তু বাংলাদেশের থেকে আলু নেওয়ার জন্য অপেক্ষা করে বসে নেই। তাদেরও নতুন করে খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা কঠিন প্রতিযোগিতা হবে। কারণ আমাদের জায়গাটা ভারত ও চীন ধরে ফেলেছে। এখন সেসব বায়ারকে আগের মতো আলু দেওয়া অনেক সময়সাপেক্ষ।

ফেরদৌসী বেগম বলেন, ক্রেতা আমরা তৈরি করি। এক্ষেত্রে সরকার কোনো সহায়তা দেয় না। এখন বাজার ধরতে হলে সরকারের বড় সহায়তা প্রয়োজন। মেলা, প্রদর্শনী রোডশো করে রাশিয়াকে বাংলাদেশের সেই হারানো বাজার সম্পর্কে জানাতে হবে। নতুবা এতদিন পর বায়াররা আগ্রহী হবেন না।

রপ্তানিকারকরা বলছেন, রাশিয়া আলুর জন্য একটি বড় বাজার। কারণ সেখানে অন্যতম প্রধান খাদ্য আলু। রাশিয়ার মাধ্যমে ইউক্রেন ও পোল্যান্ডের মতো দেশগুলোর বাজারেও প্রবেশ করা যায়। সবমিলে রাশিয়াতে আলু রপ্তানি হতে পারে অন্তত পাঁচ লাখ টন।

আরও পড়ুন : ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

২০১৫ সালের ৬ মে ব্রাউন ড্রাউট নামক ক্ষতিকর ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ার কথা বলে বাংলাদেশি আলু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিল্যান্স।

প্রসঙ্গত, গত ৭ মার্চ ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য জানায়। তার আগে থেকেই বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে কয়েকবার অনুরোধ জানিয়ে আসছিলেন।

আরও পড়ুন : কাশ্মীরে ভারতীয় দুই সেনাসহ নিহত ৬

এমন পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনে হামলার পর একসঙ্গে বাংলাদেশের আলু, চীনের বাদাম, বসনিয়ার নাশপাতি, সার্বিয়ার বোন অ্যান্ড সিড ফ্রুটস এবং আজারবাইজানের আপেল আমদানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। যা একটি কূটনৈতিক কৌশলও বলে মনে করছেন অনেকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা