বাণিজ্য
স্যামসাং গ্যালাক্সি এ৫০ সিরিজ

উদ্ভাবনী প্রযুক্তি আর দুর্দান্ত পারফরমেন্সের এক অনন্য সিরিজ

সান নিউজ ডেস্ক: বর্তমানে সকল ক্ষেত্রে প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় সামাজিক যোগাযোগ, অফিসের কাজ, পড়াশোনা ও বিনোদনের জন্য স্মার্টফোনে উদ্ভাবনী ফিচারের প্রয়োজনীয়তা বেড়েছে।

আরও পড়ুন: বাণিজ্য ঘাটতি আরও বাড়ল

বিশেষ করে তরুণরা সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনে অত্যাধুনিক প্রযুক্তি পেতে চায়। সর্বস্তরের মানুষের কাছে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে অনেকদিন যাবত কাজ করছে দক্ষিণ কোরিয়া প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং।

এ লক্ষ্যে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রতিবছরই স্যামসাং নিয়ে আসছে নিত্য নতুন স্মার্টফোন। আর এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের শুরুতে স্যামসাং বাজারে আনে অসাম গ্যালাক্সি এ৫০ সিরিজ।

সাশ্রয়ী মূল্যের ডিভাইসে ফ্ল্যাগশিপ ফোনের ফিচার সমন্বয়ের মাধ্যমে গ্যালাক্সির উদ্ভাবনী প্রযুক্তি সবার হাতের নাগালে আনাই ছিলো গ্যালাক্সি এ৫০ সিরিজ চালুর মূল উদ্দেশ্য। এই সিরিজের ফোনগুলোতে নিরবিচ্ছিন্ন গেমিংয়ের জন্য শক্তিশালী প্রসেসর যুক্ত করার পাশাপাশি ফ্যাশনসচেতন তরুণদের কথা মাথায় রেখে গুরুত্ব দেয়া হয় ট্রেনডি ডিজাইনে। এসব ফোনের প্রিমিয়াম লুক আর দুর্দান্ত পারফরমেন্স ব্যবহারকারীদের নিঃসন্দেহে অন্যদের চেয়ে এগিয়ে রাখে।

২০১৯ সালের শুরুতে গ্যালাক্সি এ৫০ উন্মোচনের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এ৫০ সিরিজ চালু করে স্যামসাং। মিডরেঞ্জের ফোনে আল্ট্রা ওয়াইড লেন্সের সাথে ট্রিপল ক্যামেরা, অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট আনলকিং, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত ৪,০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি মুগ্ধ করে প্রযুক্তিপ্রেমীদের। কেবল ২০১৯ সালেই ফোনটির শিপমেন্টের পরিমাণ ছিলো ১.২ কোটি। কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, সে বছরের সবচেয়ে সফল স্মার্টফোন ছিলো এটি।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

এরপর একই বছরের ডিসেম্বরে স্যামসাং বাজারে নিয়ে আসে স্যামসাং গ্যালাক্সি এ৫১। ৩০ হাজারেরও কম মূল্যের এই ফোরজি ফোনের নজরকাড়া গ্লসি ডিজাইন ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি ও ডিসপ্লে, দুর্দান্ত অক্টা-কোর এক্সিনস ৯৬১১ প্রসেসর আর কোয়াড ক্যামেরা খুব কম সময়ের মধ্যে বাজারে ব্যাপক সাড়া ফেলে।

ফলস্বরূপ ২০২০ সালের প্রথম পাক্ষিকে বিশ্বের সর্বাধিক বিক্রিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের খেতাব অর্জন করে ফোনটি। এই পাক্ষিকে সারা বিশ্বে গ্যালাক্সি এ৫১ এর শিপমেন্টের পরিমাণ ছিলো ৬০ লাখ ইউনিট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা