বিনিয়োগকারীদের, অর্থ, ও, শেয়ার, আত্মসাৎ, করে, চম্পট,
বাণিজ্য

বিনিয়োগকারীদের অর্থ ও শেয়ার আত্মসাৎ করে চম্পট

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ক্রেস্ট সিকিউরিটিজ নামের ব্রোকারেজ হাউজটি বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাৎ করে পালিয়ে গেছেন।

ক্রেস্ট সিকিউরিটিজ নামের ওই প্রতিষ্ঠান ও তার তিন পরিচালকের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসই কর্তৃপক্ষ।

বিএসইসির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা–সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান নির্বাহী ও সংশ্লিষ্ট শাখাপ্রধানের কাছে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি কোনো গ্রাহকের ব্যাংক হিসাব জব্দ করতে পারে না। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেই কাজটি করে থাকে বিএসইসি।

তবে ব্রোকারেজ হাউসটি থেকে যাতে আর কোনো শেয়ারের লেনদেন হতে না পারে সে জন্য এটির ডিপি (ডিপজিটরি পার্টিসিপেন্ট) হিসাব স্থগিত করে দেওয়া হয়েছে। এই ডিপি হিসাবের মাধ্যমে শেয়ারের কেনাবেচার কাজটি নিষ্পন্ন হয়। শেয়ারবাজারেরই প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের মাধ্যমে এই লেনদেনটি হয়ে থাকে। সিডিবিএল বিএসইসির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বেশ কিছু বিনিয়োগকারীর শেয়ার বিক্রি করে দিয়ে অর্থ আত্মসাৎ করে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন কয়েকজন বিনিয়োগকারী। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ডিএসইতে লেনদেন নিষ্পন্ন করতে ব্যর্থ হয়। বিনিয়োগকারীদের অভিযোগ ও লেনদেন নিষ্পন্ন করার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে ডিএসইর প্রতিষ্ঠানটির কার্যালয় ও মালিকের ঠিকানায় সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তারা কার্যালয় ও মালিকের ধানমন্ডির বাসা তালাবদ্ধ পায়। পরে তাৎক্ষণিকভাবে ডিএসইর পক্ষ থেকে বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাকেও জানানো হয়। এরপর বিএসইসি ও ডিএসই মিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক এ বিষয়ে বলেন, প্রতিষ্ঠানটির তিন পরিচালকের সব ব্যাংক হিসাব জব্দের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। তাঁরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। গ্রাহকের কত টাকা আত্মসাৎ করেছেন, এ বিষয়ে জানতে চাইলে সানাউল হক বলেন, ‘এখনো এ বিষয়ে পূর্ণাঙ্গ কোনো তথ্য আমাদের হাতে নেই।’

ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ ২১ জুন প্রতিষ্ঠানটি ডিএসইতে লেনদেন করে। রাজধানীর পল্টনে প্রধান কার্যালয়ের বাইরে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় ব্রোকারেজ হাউসটির শাখা রয়েছে। বর্তমান এটির সব কার্যক্রম বন্ধ আছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা