বাণিজ্য

আরও ২৭টি প্রতিষ্ঠান ডিএসইর প্রধান সূচকে 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে আরও ২৭ টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) থেকে নতুন যোগ হওয়া এ প্রতিষ্ঠানগুলোকে সূচক গণনায় বিবেচনায় নেয়া হবে। এদিকে বাছাই করা ৩০ প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক থেকে ৫ টি প্রতিষ্ঠান বাদ যাচ্ছে এবং নতুন ৫ টি যোগ হচ্ছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: এক বছরে সড়কে ঝরল ৭৮০৯ প্রাণ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১১ টি প্রতিষ্ঠানের লেনদেনের ভিত্তিতে বর্তমানে স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স গণনা করা হয়। রোববার থেকে সেখানে আরও ২৭টি প্রতিষ্ঠান যুক্ত হবে। সেদিন থেকে ডিএসইএক্স সূচক গণনা করা হবে ৩৩৮টি প্রতিষ্ঠানের লেনদেনের ভিত্তিতে। নতুন করে যে ২৭ টি প্রতিষ্ঠান ডিএসইএক্স সূচকে যুক্ত হচ্ছে সেগুলো হলো রহিমা ফুড, প্রিমিয়ার সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত, তমিজউদ্দিন টেক্সটাইল, মতিন স্পিনিং, সোনালী লাইফ ইনস্যুরেন্স, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, হা-ওয়েল টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, মুন্নু ফেব্রিক্স, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইনস্যুরেন্স, ডমিনেজ স্টিল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ মনস্পুল পেপার, ই-জেনারেশন, দেশ জেনারেল ইনস্যুরেন্স, আরামিট সিমেন্ট, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, ফার্স্ট ফিন্যান্স, মিথুন নিটিং, জিলবাংলা সুগার মিলস, ইনডেক্স এগ্রো, জুট স্পিনার্স, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পিইটি।

এ দিকে ডিএস-৩০ সূচকে যুক্ত হওয়া ‍নতুন ৫টি প্রতিষ্ঠান হচ্ছে - ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রিড ও ফরচুন সুজ। তবে ওই সূচক থেকে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে যে ৫ টি প্রতিষ্ঠান বাদ যাচ্ছে, সেগুলো হচ্ছে কনফিডেন্স সিমেন্ট, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্মি ল্যাবরেটরিজ ও ইফাদ অটোস।

আরও পড়ুন: নির্বাচন কমিশন গঠন আইন সংসদে উত্থাপন

এ বিষয়ে ডিএসই জানিয়েছে, বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে প্রধান সূচক ডিএসইএক্সে নতুন ২৭ টি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। অর্ধবার্ষিক তথা গত জুলাই থেকে ডিসেম্বরের মূল্যায়নের ভিত্তিতে ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এ মূল্যায়ন করা হয়েছে এসঅ্যান্ডপি ডাও জোন্সের তৈরি করা নীতিমালা অনুযায়ী।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা