জয়া আহসান
বাণিজ্য

বার্জার ‘স্মৃতির আঙিনা’ বিজয়ীর বাড়িতে জয়া আহসান

নিজস্ব প্রতিবেদক: সব স্মরণীয় মুহুর্তের সাক্ষী হয়ে থাকে আমাদের বাড়ির দেয়ালগুলো৷ দেয়ালের সেই বিশেষ মুহূর্তের স্মৃতিকে তুলে ধরতে ‘স্মৃতির আঙিনা’ শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে বার্জার লাক্সারি সিল্ক ইমালশন। এই ক্যাম্পেইনের আওতায়, মানুষ গল্পের সাথে তাদের প্রিয় মুহূর্তের ছবি শেয়ার করে আকর্ষণীয় পুরস্কারের সাথে জিতে নিতে পারবেন অভিনয়শিল্পী জয়া আহসানের সাথে দেখা করার দারুণ সুযোগ।

ক্যাম্পেইনের আওতায়, গ্র্যান্ড প্রাইজ হিসেবে সেরা তিন ভাগ্যবান অংশগ্রহণকারীর বাড়িতে যাবেন জয়া আহসান। এছাড়াও, সেরা বিশ জন অংশগ্রহণকারী তাদের ১ জন অতিথিকে সঙ্গে নিয়ে জয়া আহসানের সাথে লাঞ্চ বা ডিনারের সুযোগ পাবেন এবং বার্জার এক্সপ্রেস পেইন্টিং সেবায় ৫০% ছাড় পাবেন। এর সাথে, সকল অংশগ্রহণকারী বার্জার এক্সপ্রেস পেইন্টিং সেবায় উপভোগ করতে পারবেন ১০% ছাড়।

‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইনের লক্ষ্য অংশগ্রহণকারীদের সৃজনশীলতা তুলে ধরতে উৎসাহিত করার পাশাপাশি দেয়ালের অনন্য সৃষ্টিশীলতায় জোর দেওয়া। ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীদের ভিজিট করতে হবে smritirangina.bergerlse.com। জমা দেওয়ার শেষ সময় চলতি মাসের ৩১ তারিখ।

এ ব্যাপারে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী বলেন, ‘দেয়ালে টাঙানো ফ্রেমবন্দী ছবি পুরো পরিবারকে উপস্থাপনের পাশাপাশি পুরানো দিনের সুখময় স্মৃতিগুলোও তুলে ধরে। ‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইন আমাদের মনের গহীনে থাকা প্রিয় মুহূর্তের কথা স্মরণ করিয়ে দেয় এবং সেগুলোকে আরও অর্থবহ করে তুলে। মানুষ এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে চমকপ্রদ পুরস্কার জেতার সুযোগ উপভোগ করবেন এমনটাই আমাদের প্রত্যাশা।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা