বাণিজ্য

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড

নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিতে সম্প্রতি জাগো ফাউন্ডেশনকে ২৫টি ল্যাপটপ অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। সম্প্রতি ব্যাংকের সদর দপ্তরে হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর সিইও নাসের এজাজ বিজয়, কান্ট্রি হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস চৌধুরী, জাগো বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক কোরভি রাকশান্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাগো ফাউন্ডেশন কম্পিউটার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা ও সহ-পাঠ্যক্রমে উৎসাহিত করে তোলে। তাদের সকল শিক্ষার্থীই সুবিধাবঞ্চিত পরিবার থেকে এসেছে। ফলে কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন ব্যবহারের সামর্থ্য তাদের নেই। স্ট্যান্ডার্ড চার্টার্ড জাগো ফাউন্ডেশনের স্কুল শিক্ষার্থীদের জন্য ২৫টি ল্যাপটপ অনুদান দিয়েছে, যা তাদের সুশিক্ষা নিশ্চিতে যথেষ্ট সাহায্য করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘দুর্ভাগ্যবশত কোভিড-১৯-এর বিরুদ্ধে যুদ্ধ আমাদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে ফেলেছে। নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও তা থেকে পুনরুদ্ধারের ধীর গতি মেনে নিতে আমরা বাধ্য হচ্ছি। এর ফলে বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা অনেকাংশেই ক্ষতিগ্রস্থ হয়েছে। একইসাথে সামর্থ্য না থাকায় স্মার্ট ডিভাইস বা কম্পিউটারের অভাবে দূরবর্তী শিক্ষা থেকেও তারা বঞ্চিত হয়েছে। তাই সেই সংকট নিরসণে এবং সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিতে আমাদের এই প্রয়াস।’

তিনি আরও বলেন, ‘জাগো ফাউন্ডেশন দীর্ঘ সময় যাবত আমাদের সাথে কাজ করছে। তাদের বিভিন্ন কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে, শিক্ষাখাতে তাদের অবদান অনস্বীকার্য। চমৎকার এই উদ্যোগে জাগো ফাউন্ডেশনের সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত। সামনের দিনগুলোতে এটি আরও বড় পরিসরে হবে বলে আমি আশাবাদী।’

জাগো ফাউন্ডেশন-এর এক্সিকিউটিভ ডিরেক্টর কোরভী রাকশান্দ বলেন, ‘মহামারী আমাদের শিখিয়েছে যে প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ। এই ‘নিউ নরমাল’ ধারণার সাথে আমাদের খাপ খাওয়াতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার শুরু করার এখনই সময়। মানসম্মত শিক্ষা নিশ্চিতের এই উদ্যোগে আমাদের পাশে থাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে অসংখ্য ধন্যবাদ জানাই।’

বাংলাদেশের একটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন জাগো ফাউন্ডেশন। জাগো বাংলাদেশে ১১টি স্কুল পরিচালনা করছে। শিক্ষার মাধ্যমে দারিদ্র্যতা ও নিরক্ষরতা দূরীকরণ এবং বাংলাদেশের আর্থিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সংস্থাটির মূল লক্ষ্য।

গ্রাহকদের সুবিধার্থে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যবসায়িক লোন রিপেমেন্ট হলিডে’স, জরিমানা মওকুফ বা বাতিলকরণ, ঋণ সম্প্রসারণ সুবিধাসহ নানান সুবিধার ব্যবস্থা করেছে। ২০২০ সালে সর্বাধিক সিএসআর ব্যয়কারী বিদেশী ব্যাংক হিসেবে কোভিড-১৯ এর প্রভাবে তৎক্ষণাৎ সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে ১৩৫ মিলিয়ন টাকা (১.৬ মিলিয়ন মার্কিন ডলার) অর্থের একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা