বাণিজ্য

১২.১২ অফারে ২১ কে বিদায় দিচ্ছে দারাজ

নিজস্ব প্রতিবেদক: সবচেয়ে বড় একদিনের শপিং ফেস্টিভ্যাল ‘ইলেভেন.ইলেভেন’ (১১.১১) এর ব্যাপক সাফল্যের পর দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) নিয়ে এসেছে নিজেদের গ্র্যান্ড ওয়ান-ডে ইয়ার-এন্ড সেল ‘টুয়েলভ.টুয়েলভ’ (১২.১২)। ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন জুড়ে গ্রাহকদের জন্য থাকছে বড় অঙ্কের মূল্যছাড় থেকে শুরু করে আকর্ষণীয় সব ভাউচার।

১২.১২ ক্যাম্পেইনের বিভিন্ন মেগা ও হট ডিল এবং অন্যান্য চমৎকার অফারের মধ্যে রয়েছে – আই লাভ ভাউচারস, টুয়েলভ’ও ক্লক ডিল, হ্যাপি আওয়ার, শেক শেক, বাই মোর সেভ মোর, ফ্ল্যাশ সেলস, ব্র্যান্ড ফ্রি শিপিং, সেই সাথে প্রতিদিনের ক্যাটাগরি অনুযায়ী ভাউচারও উপভোগ করতে পারবেন গ্রাহকরা। শেক শেক অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের ডিভাইসগুলিকে ঝাঁকিয়ে সেলার ডাবল টাকা ভাউচার এবং উপহারও পেতে পারেন।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘এ বছর আমাদের সিগনেচার ইলেভেন.ইলেভেন ক্যাম্পেইনের সাফল্য ছিল আকাশচুম্বী, যার পেছনে দারাজের কাস্টমার সাপোর্ট, পণ্যের গুণগত মান এবং সুদক্ষ ডেলিভারি প্রক্রিয়া অসামান্য ভূমিকা রেখেছে। আমাদের বিশ্বাস, টুয়েলভ.টুয়েলভও একইভাবে গ্রাহকদের জন্য বছরের সমাপ্তি উদযাপনে কেনাকাটা করার এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।’

দারাজের ১২.১২ ক্যাম্পেইনটির সাথে ডায়মন্ড স্পন্সর হিসেবে যুক্ত আছে রিয়েলমি, ডেটল (আরবি), এপেক্স, স্টুডিও এক্স (ম্যারিকো), এস্কোয়ার ইলেকট্রনিকস এবং ভ্যাসলিন (ইউনিলিভার)। মোশন ভিউ, পিএন্ডজি, লোটো, ফ্যাব্রিলাইফ, প্যারাসুট ন্যাচারালে (ম্যারিকো), বাটা, ডেকো এবং হারপিক (আরবি) ক্যাম্পেইনটির প্ল্যাটিনাম স্পন্সর। ক্যাম্পেইনটির গোল্ড স্পন্সর হচ্ছে টিপি-লিঙ্ক, পিঙ্কফ্ল্যাশ, গোদরেজ, এসএসবি লেদার, রঙ্গন হারবালস, রিবানা, লজিটেক, ট্রান্সসেন্ড, ট্রেন্ডজ এবং মটোরোলা। বাংলালিংক, রবি এলিট, ডিএইচএস, ট্যুরিসন, বার্গার কিং এবং নভেম ইকো রিসোর্ট হতে যাচ্ছে ক্যাম্পেইনটির ইভেন্ট পার্টনার।

আলিবাবা গ্রুপের আওতাধীন প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ ২০১৫ সাল থেকে বাংলাদেশে কাজ শুরু করে। বিভিন্ন সময়োপযোগী এবং উদ্ভাবনী ক্যাম্পেইনের মাধ্যমে, দারাজ দেশে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ১২.১২ ক্যাম্পেইনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে করে শীতের পোশাক, মোবাইল ফোন, ইলেকট্রনিকস, দেশের বাইরের পণ্য, বাড়ির সাজসজ্জা ইত্যাদির আইটেমগুলো সাধারণ বাজার বা অন্যান্য অনলাইন মার্কেটপ্লেসের তুলনায় সাশ্রয়ী দামে কিনতে পাওয়া যায়। ক্যাম্পেইন সংক্রান্ত তথ্য এবং এর অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.daraz.com.bd/12-12-sale/।

বছরের শেষ সবচেয়ে বড় সেল উপলক্ষে দারাজে প্রতিদিন চলছে ইয়োগা টিউটোরিয়াল, মেক-আপ টিউটোরিয়াল সহ পছন্দের সকল লাইভ শো। তাছাড়া পছন্দের ব্র্যান্ডরা তাদের পন্য সরাসরি লাইভে রিভিউ করছেন এবং পণ্য সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন দারাজ লাইভেই।

দারাজ:
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, অসংখ্য বিক্রেতাকে লক্ষাধিক ক্রেতাদের সাথে যুক্ত করেছে। একশো’রও বেশি ক্যাটাগরির প্রায় ১ কোটি ৯০ লাখের বেশি পণ্য কেনাকাটায় গ্রাহকদের তাৎক্ষণিক এবং সহজ সুবিধাদানের সাথে সাথে প্রতি মাসে ২০ লাখেরও বেশি পণ্য বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে দারাজ। দারাজ তার গ্রাহকদের জন্য একইসাথে একটি বাজার, মার্কেটপ্লেস এবং কমিউনিটি। দারাজ উদ্যোক্তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো, কেননা প্রতিষ্ঠানটি প্রতিমাসে ই-কমার্স সম্পর্কে পাঁচ হাজারেরও বেশি নতুন বিক্রেতাকে সচেতন করে তোলে। দারাজ বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠার লক্ষ্যে, বিশেষত তাদের ই-কমার্স অপারেশনগুলোকে মাথায় রেখে ‘দারাজ এক্সপ্রেস’ (ডেক্স নামে পরিচিত) নামক নিজেদের লজিস্টিক কোম্পানি গঠন করেছে। দারাজ বিদ্যমান এবং নতুন লজিস্টিক সরবরাহকারীদের ডিজিটালকরণে সহায়তা করছে। ২০১৮ সালে আলীবাবা গ্রুপ দারাজকে অধিগ্রহণ করে এবং ‘ডিজিটাল অর্থনীতির যুগে যেকোন স্থানে ব্যবসা সহজীকরণ’- এই লক্ষ্যের অংশ হিসেবে দারাজ গর্বের সাথে কাজ করে চলেছে। আলীবাবার অংশ হিসেবে, দারাজ বাজারে তার প্রতিষ্ঠানগত উন্নয়নে আলীবাবার নেতৃত্ব এবং প্রযুক্তি, অনলাইন বাণিজ্য, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকের অভিজ্ঞতাকে ব্যবহার করছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা