বাণিজ্য

দরপতন থেকে রক্ষা পেল পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে বুধবার (২৭ অক্টোবর) সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে মাত্র ৬ পয়েন্ট। আর চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩৭ পয়েন্ট। এর ফলে রোববার (২৪ অক্টোবর) ও সোমবার (২৫ অক্টোবর) দুদিন দরপতনের পর মঙ্গল (২৬ অক্টোবর) ও বুধবার (২৭ অক্টোবর) দুদিন উত্থান হলো।

ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। এই অবস্থা চলে লেনদেনের প্রথম দেড় ঘণ্টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির হিড়িকে সূচক কমতে থাকে। এক পর্যায়ে সূচক আগের দিনের তুলনায় কমে যায়। পরে কিছুটা উত্থানে লেনদেন চলে বাকি সময় পর্যন্ত।

দিন শেষে ব্যাংক ও বিমা কোম্পানির শেয়ার ছাড়া আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, প্রকৌশল এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতসহ প্রায় সব খাতের কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এদিন ব্যাংক খাতের তালিকাভুক্ত ৩২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮, কমেছে ২ আর অপরিবর্তিত ছিল ২ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বিমা খাতের ৫১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭, কমেছে চারটির। মূলত এই দুই খাতের শেয়ারের দাম বৃদ্ধির ফলে দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার।

ডিএসই ও সিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫ প্রতিষ্ঠানের ৩৬ কোটি ৪২ লাখ ৬২ হাজার ২৫০ শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৮০ শেয়ারের দাম কমেছে, বেড়েছে ১৬৬। আর অপরিবর্তিত ছিল ২৯।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক সামান্য বাড়লেও অন্য সূচকগুলো কমেছে। এর মধ্যে শরিয়াহ সূচক ১ দশমিক ২ পয়েন্ট কমে ১ হাজার ৪৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দুই হাজার ৬৪৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারের। দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। তৃতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস। এরপর যথাক্রমে ছিল ডেল্টা লাইফ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফোসেস, ফরচুন সুজ, লাফার্জহোলসিম এবং সাইফ পাওয়ার লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৬০ শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১২, আর অপরিবর্তিত রয়েছে ২৫ শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ৪০১ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪১ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৫০৫ টাকার শেয়ার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা