বাণিজ্য

দ্রব্যমূল্যের দাম বাড়ায় ক্ষুদ্ধ হোটেল মালিকরা

নিজস্ব প্রতিবেদক: কয়েক মাসের ব্যবধানে পেঁয়াজ, চিনি, তেল, টিস্যুসহ নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। পাড়া মহল্লার খাবারের দোকানে এরই মধ্যে খাবারের দাম বেড়েছে। তবে অধিকাংশ রেস্তোরাঁ মালিকরা বলছেন, দ্রব্যমূল্যের দাম বাড়ায় তাদের উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু কাস্টমার হারানোর ভয়ে এখনই খাবারের দাম বাড়াতে পারছেন না তারা।

রাজধানীর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ঘুরে দেখা গেছে, পরোটা, শিঙারা, সমুচার দাম বেড়েছে ৩-৫ টাকা। মিষ্টির দামও কেজিতে ১০ টাকা বেড়েছে।

মিরপুর ১২ নম্বরের মুসলিম হোটেলের স্বত্বাধিকারী বাবু জানান, অক্টোবর মাসের শুরুতে অন্য হোটেল মালিকদের সঙ্গে কথা বলে খাবারের দাম বাড়িয়েছেন তিনি। সব জিনিসের দাম তো বাড়তি। খাবারের দামও বেড়েছে। ৫ টাকার পরোটা ১০ টাকা করেছি। তবে পরোটার আকারও বাড়িয়েছি।

তবে রেস্তোরাঁ মালিকদের কেউ কেউ বলছেন, এখনই খাবারের দাম বাড়াতে চান না তারা।

ফুড পয়েন্ট রেস্টুরেন্টের মালিক ফয়সাল বলেন, দাম কী বাড়াবো ক্রেতাই তো নেই। দীর্ঘদিন সব কিছু বন্ধ ছিল, তখন দোকানভাড়া কর্মচারীদের বেতন দিতে হয়েছে। এখন আবার জিনিসপত্রের দামের এই অবস্থা। সব মিলিয়ে খুব চাপে আছি।

গত দেড় বছরে বিভিন্ন সময়ে বিধিনিষেধের কারণে মন্দ সময় পার করেছে রেস্টুরেন্ট ব্যবসায়। খাবার পার্সেল দিয়ে টিকে ছিল এসব প্রতিষ্ঠান। গত ১১ আগস্ট থেকে সব কিছু খুলে দেওয়ায় রেস্তোরাঁগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসে। করোনার ধাক্কা কাটিয়ে দ্রব্যমূল্যের বাড়তি দামে রেস্তোরাঁগুলো ফের ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক মাসের ব্যবধানে সব পণ্যের দামই বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬০ শতাংশ দাম বেড়েছে আমদানি করা পেঁয়াজের। দেশি আদার দাম ৪৮ শতাংশ ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২৩ শতাংশ। এর বাইরে তেল, টিস্যু থেকে শুরু করে সাবান, ডিটারজেন্ট ও বিস্কুটের দামও বেড়েছে।

মিস্টার গোস্তোর স্বত্বাধিকারী মুহাম্মদ ইমরান বলেন, করোনায় ক্ষতির মুখে পড়ে অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছেন। আগস্টের পর কয়েকদিন রাজধানীর ছোট-বড় প্রতিটি হোটেল-রেস্তোরাঁয় কেনাবেচা ভালো চলছে। তবে এখন গ্যাস সিলিন্ডারসহ রেস্টুরেন্ট ব্যবসায়ের অপরিহার্য জিনিসপত্রের দাম বেড়েছে। আমরা কী করবো বুঝতে পারছি না। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে না বলে জানান তিনি।

রেস্তোরাঁ মালিক সমিতির তথ্য বলছে, দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা শহর মিলে হোটেল-রেস্টুরেন্টের সংখ্যা প্রায় ৬০ হাজার। আর এগুলোতে শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ৩০ লাখ। সব মিলিয়ে প্রায় দুই কোটি মানুষ এই খাতের ওপর নির্ভরশীল।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, মানুষের মধ্যে করোনার আতঙ্ক কমে যাওয়ায় রেস্টুরেন্টে ভিড় বেড়েছে। তবে জিনিসপত্রের দাম আমাদের নতুন করে ভোগাচ্ছে।

তিনি বলেন, খুব খারাপ অবস্থা আমাদের। সার্ভাইব করাই কষ্টকর হয়ে যাচ্ছে। একদিকে ভ্যাট-ট্যাক্স আরেকদিকে বিভিন্ন অধিদপ্তরের অভিযান। আবার জিনিসপত্রের ঊর্ধ্বগতি, রেস্টুরেন্ট ব্যবসাই টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়েছে। এসবের প্রতিবাদে তারা শিগগির কর্মসূচি দেবেন বলে জানান তিনি।

রেস্টুরেন্টে দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের নাস্তানাবুদ করা হচ্ছে। এটা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। দাম কী করে বাড়াবো, কাস্টমারের ক্যাপাবিলিটি থাকতে হবে। করোনাকালে কাস্টমার অনেক বাড়তি টাকা খরচ করেছে। অনেকে কাজ হারিয়েছেন। এ মুহূর্তে আমরা দাম বাড়াবো কীভাবে- প্রশ্ন রাখেন তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা