ইভ্যালি
বাণিজ্য

ওয়্যারহাউজের মালামাল সরানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ ইভ্যালির কর্মকর্তারা ওয়্যারহাউজ থেকে রাতারাতি বেশ কিছু মোবাইল ফোনসেট ভর্তি কার্টন ও মালামাল সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, সাভারের বলিয়ারপুরে ইভ্যালির ওয়্যারহাউজ থেকে ইভ্যালি ভোক্তাদের বিভিন্ন পণ্য সরবরাহ করতো। সেখানে মোবাইল ফোনসহ ইভ্যালির বিভিন্ন পণ্য মজুদ ছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ইভ্যালির ওয়্যারহাউজ থেকে মোবাইল ফোন সাভারের বিভিন্ন ডিলারের কাছে বিক্রি করেছেন মোজাম্মেল নামক এক কর্মকর্তা। তিনি বলিয়ারপুর ওয়্যারহাউজে মানবসম্পদ বিভাগের প্যাকেজিং সেকশন ও স্টোর ইনচার্জের দায়িত্বে ছিলেন।

এ প্রসঙ্গে স্টোর ইনচার্জ মোজাম্মেল জিজ্ঞেস করলে তিনি জানান, আমরা কিছু মোবাইল ওয়্যারহাউজ থেকে বের করে বাসায় নিয়ে কারণ সেগুলো বাসা থেকে ডেলিভারি করার কথা রয়েছে।

এদিকে ওয়্যারহাউজ মালামাল হাওয়ার খবর পেয়ে আহাদ নামের এক গ্রাহকের দাবি, হেমায়েতপুরের বাগবাড়িতে ইভ্যালির কর্মকর্তা মোজাম্মেলের শ্বশুর বাড়ি গিয়ে প্রায় ৫০০-৬০০ মোবাইল ফোন দেখতে পায়।

অভিযোগকারী আহাদ গণমাধ্যমকে জানান, 'আমি ইভ্যালিতে মোটরসাইকেল অর্ডার করেছিলাম। তাই ওয়্যারহাউজ থেকে মালামাল সরানোর খবর পেয়ে মোজাম্মেলের শ্বশুরবাড়ি যাই। সেখানে কার্টনভর্তি আইফোন, রিয়েলমি, অ্যাপলসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৬০০ মোবাইলসেট দেখেছি। বাইকের জন্য ইভ্যালিকে আমি যে টাকা দিয়েছি সেই টাকার সমপরিমাণ ফোন মোজাম্মেল আমাকে দিতে চেয়েছিলেন। এজন্য জাহাঙ্গীর নামের তার শ্যালকের ফোন নম্বর দিয়ে তার সঙ্গে দেখা করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর সাভার স্ট্যান্ড, ওয়্যারহাউজসহ বিভিন্ন স্থানে দেখা করতে চেয়ে সময় ক্ষেপণ করতে থাকেন। সবশেষে দেখা হলে তিনি বলেন, তিনি ইভ্যালির কেউ না। এই ফাঁকে মোজাম্মেল সব মোবাইল বিক্রি করে সটকে পড়েছেন।'

মোজাম্মেলের স্ত্রী মোনালিসা মোমো বলেন, ওয়্যারহাউজ থেকে আনা মোবাইলগুলো আবার ওয়্যারহাউজে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক ক্রেতা গণমাধ্যমকে জানান, 'আমি ইভ্যালির ওয়্যারহাউজ থেকে মোট পাঁচশ মোবাইলফোন কিনেছি।' তবে মোজাম্মেলই তার কাছে ফোন হস্তান্তর করেছেন কি না তা নিশ্চিত করেননি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা