বাণিজ্য

পাঠাওয়ের সব সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক : সাধারণ মানুষের দৈনন্দিন আয়-রোজগারের কথা ভেবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে আজ বুধবার (১১ আগস্ট) থেকে সারাদেশে কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত জানিয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এদিন পুনরায় সব সেবা চালু করছে দেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও’।

লকডাউন শিথিল হওয়ায় পাঠাওয়ের সেবাগ্রহীতারা অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংসহ (মোটরসাইকেল ও কার) প্ল্যাটফর্মটির ‘ফুড’, ‘পার্সেল’, ‘কুরিয়ার’, ‘হেলথ’ও অন্যান্য নিয়মিত সেবা বরাবরের মতোই পাবেন। এক্ষেত্রে প্ল্যাটফর্মটির সেবাগ্রহীতা ও সেবাদাতা উভয়কে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বাধ্যবাধকতা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারিকালে পাঠাও প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় করোনাকালে পাঠাও তার সকল সেবাদাতার স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে যথাযথ প্রশিক্ষণ দিয়েছে ও প্রদান করেছে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি)। এছাড়া পাঠাও চালকরা যাতে মাস্কের প্রয়োজনীয়তা মেনে চলে তাই নতুন ফিচারও চালু করেছে পাঠাও।

মহামারির এই সংকটে পাঠাওয়ের বিভিন্ন উদ্যোগসমূহের মধ্যে রয়েছে এটুআই এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্ল্যাটফর্মের ১০ হাজারের বেশি সম্মুখসারির করোনাযোদ্ধাকে কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করানো, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার সহযোগিতায় পাঠাও হেলথ এবং পাঠাও ফার্মা চালু করা, ট্রান্সজেন্ডারদের পাঠাও ফুড-এ সেবাদাতা হিসেবে নিয়োগ দেয়া ও সম্প্রতি আকিজ বেকার্স লিমিটেডের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে করোনায় আক্রান্তদের জন্য ঢাকায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর মতো পদক্ষেপ।

পুনরায় রাইড শেয়ারিং সার্ভিসসহ প্ল্যাটফর্মটির সব সেবা চালু করা প্রসঙ্গে পাঠাও প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, ‘অর্থনীতির চাকা সচল রাখতে কঠোর লকডাউন শিথিলের সরকারি এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। মহামারির শুরু থেকেই পাঠাও প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এবারও তার ব্যত্যয় হবে না। অফিস ও কলকারখানাসহ নিজ নিজ গন্তব্যে সাধারণ মানুষকে নিরাপদে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা