বাণিজ্য

কেএসআরএম’র বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) বিরুদ্ধে মোটা অংকের রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে । সম্প্রতি ওই কারখানায় অভিযান চালিয়ে জব্দ করা নথি পর্যালোচনা করে ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করা হয় বলে দাবি করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। প্রতিষ্ঠানটি মূল্য সংযোজন কর (মূসক) বাবদ ২৩১ কোটি ১৬ লাখ ৮৪ হাজার ৪৮০ টাকা ফাঁকি দিয়েছে বলে জানা গেছে।

রোববার (১৮ জুলাই) চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ২৩১ কোটি ১৬ লাখ ৮৪ হাজার ৪৮০ টাকা মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকি দেয়ার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবার কেএসআরএম স্টিল প্ল্যান্টকে শোকজ করা হবে। এরপর তারা জবাব দেবে। শুনানির পর মামলার রায় হবে। মামলার চূড়ান্ত রায়ে যে পরিমাণ টাকা ধার্য করা হবে তা জমা দিতে হবে ওই প্রতিষ্ঠানকে।

জানা গেছে, গত ২২ জুন সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরার ঘোড়ামারা এলাকায় কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডে অভিযান চালায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের নিবারক দল। কেএসআরএম স্টিল দীর্ঘদিন ধরে যথাযথভাবে মূসক পরিশোধ না করে ফাঁকি দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশকিছু নথিপত্র ও দুটি কম্পিউটারের সিপিইউ জব্দ করে অভিযানকারী দল। প্রায় ২৪ দিন ধরে পর্যালোচনার পর ভ্যাট ফাঁকির এ তথ্য বেরিয়ে আসে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১৬ সালের জুলাই থেকে ২০২১ সালের মে পর্যন্ত ১৮ লাখ ৭৪ হাজার ৩৭৬ টন এমএস পণ্য (রড) বাজারে সরবরাহ করে কেএসআরএম স্টিল। যার বিপরীতে ১৮৮ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ৫১৪ টাকা সরকারি মূসক পরিশোধ করার বিধান ছিল। কিন্তু তা না করে প্রতিষ্ঠানটি পরিশোধ করে ১০৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৮১৭ টাকা। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির নিকট সরকারের মূসক বাবদ পাওনা থাকে ৮৫ কোটি ২৯ লাখ ১৫ হাজার ৬৯৫ টাকা।

অন্যদিকে কাঁচামাল ক্রয়সহ সব কেনকাটার বিপরীতে বিধি মোতাবেক মূসক কর্তন করার বাধ্যবাধকতা রয়েছে। প্রতিষ্ঠানটি ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মে পর্যন্ত ক্রয়ের বিপরীতে উৎসে মূসক কর্তনের কোনো দলিলাদি উপস্থাপন করতে পারেনি। এ সময়ে ১৯ লাখ ৯৭ হাজার ৮৮৭ দশমিক ৩৩ টন কাঁচামাল ক্রয় করা হয়। এসব পণ্যের বিপরীতে উৎসে মূসকের পরিমাণ দাঁড়ায় ১৪৫ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৭৮৪ টাকা। যা পরিশোধ করা হয়নি। মূসক ও উৎসে মূসক মিলে সর্বমোট ২৩১ কোটি ১৬ লাখ ৮৪ হাজার ৪৮০ টাকা ফাঁকি দেয় কেএসআরএম।

কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, কেএসআরএম দীর্ঘদিন ধরে যথাযথভাবে মূসক পরিশোধ না করে নিয়মিত ফাঁকি দিয়ে আসছিল। নিবারক দলের তল্লাশি এবং তদন্তে বিশাল ফাঁকির তথ্য বের হয়ে এসেছে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে এবং তারা তাদের বক্তব্য দেয়ার সুযোগ পাবে।

তিনি বলেন, বিগত কয়েক মাসে চট্টগ্রাম ভ্যাট এ জাতীয় বেশকিছু অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল অংকের রাজস্ব ফাঁকির ঘটনা উদঘাটন করেছে। যারা সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

কেএসআরএমের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট থেকে কিছু জানানো হয়নি। আমরা কোনো কাগজপত্রও পাইনি। তবে আমাদের সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা