বাণিজ্য

তিন কোটি টাকার চিংড়ি পোনা জব্দ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় এক কোটি ৬০ লাখ অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য তিন কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার (১৬ জুলাই) সকালে চিংড়ি রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ২টার দিকে হাতিয়ার আজমার খালে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে প্রায় এক কোটি ৬০ লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, উপকূলীয় অঞ্চল থেকে অসাধু চক্র রেণু চিংড়ি পোনা আহরণ করে খুলনাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে। এ রেণু ধরতে গিয়ে অন্য সব প্রজাতির মাছের পোনা নষ্ট করে আহরণকারীরা। এতে দিন দিন মাছে উৎপাদন কমে যাচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা