বাণিজ্য

৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট আসছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটের আকার হবে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকায়। যা চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের চেয়ে ৬.২৮ শতাংশ বড়। টাকার অঙ্কে এ বাজেট চলতি অর্থবছরে চেয়ে ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপন করবেন। এটি স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেট। বর্তমান সরকারের টানা ১৩তম। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন অর্থবছরের বাজেটে কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতকে বিশেষ অগ্রধিকার দেওয়া হচ্ছে। সেই সঙ্গে খাদ্য নিরাপত্তার বিষয়টি আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। করোনাভাইরাসের কারণে বেকার হওয়া লাখ লাখ মানুষের খাদ্য নিরাপত্তার নিশ্চিত করা নিয়ে থাকবে বিশেষ দিক নির্দেশনা। করোন পরবর্তী সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকি মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনাও রাখা হবে বাজেটে।

অর্থ মন্ত্রণালয় সূত্র মতে, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। এই অর্থবছরে মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশের মধ্যে সীমিত রাখার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৮ দশমিক ২ শতাংশ। সংশোধিত বাজেটে এটি কমিয়ে ৬ দশমিক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী অর্থবছরে টাকার অঙ্কে জিডিপি’র মোট আকার প্রাক্কলন করা হয়েছে ৩৪ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এতে বাজেটের আকার দাঁড়াচ্ছে জিডিপি’র ১৭ দশমিক ৪৭ শতাংশ।

সূত্র জানায়, আগামী বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ হবে ৩ লাখ ৮৯ হাজার ৭৮ কোটি টাকা। সে হিসাবে বাজেটের সার্বিক ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ১৪ হাজার ৬০৩ কোটি টাকা। এটি জিডিপি’র ৬ দশমিক ২১ শতাংশ। চলতি ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটে সার্বিক ঘাটতি ধরা হয়েছিল ১ লাখ ৯০ হাজার কোটি টাকা (জিডিপি’র ৬ শতাংশ)। সে হিসাবে আগামী বাজেটে ঘাটতি বাড়ছে ২৪ হাজার ৬০৩ কোটি টাকা।

আগামী বাজেটে ঘাটতি পূরণে বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৩০ হাজার ৩ কোটি টাকা নেওয়া হতে পারে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৯৩ হাজার কোটি টাকা, সঞ্চয়পত্র খাত থেকে ৩২ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৫ হাজার ৩ কোটি টাকা ঋণ নেওয়া হতে পারে। বাজেট ঘাটতির অবশিষ্ট ৮৪ হাজার ৬০০ কোটি টাকা ঋণ নেওয়া হবে বৈদেশিক উৎস থেকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা