বাণিজ্য

বন্ড ছেড়ে তিন হাজার কোটি টাকা তুলতে চায় বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) বিভিন্ন সেক্টরে ব্যবসার পাশাপাশি দেশের পুঁজিবাজারেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বিবিধ খাতে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানি এবার সুকুক বন্ড ইস্যু করে বাজার থেকে ৩ হাজার কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এ জন্য তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।

বিএসইসির একটি সূত্র সাননিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে গত মার্চে বিএসইসিতে আবেদন করে প্রতিষ্ঠানটি। এখন চূড়ান্ত অনুমোদনের বিষয়ে কমিশন চিন্তা করবে।

বেক্সিমকোর কোম্পানি সচিব মোহাম্মদ আসাদ উল্লাহ বিষয়টি স্বীকার করেছেন। সাননিউজকে তিনি বলেন, আমরাতো গত মার্চে বিএসইসিতে আবেদন করেছি।

কোম্পানি সূত্রে জানা গেছে, ৩ হাজার কোটি টাকার জন্য দুইভাবে আবেদন করেছে কোম্পানিটি। এর মধ্যে ৭৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তুলবে। ১৫00 কোটি টাকা বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে এবং ৭৫০ কোটি টাকা সরাসরি শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করা হবে।

সুকুকের ফেস ভ্যালু বা অভিহিত মূল্য হবে ১০০ টাকা। একজন বিনিয়োগকারীকে কমপক্ষে ৫০টি সুকুক কিনতে হবে। এই সুকুকের মেয়াদ হবে ৫ বছর। সুকুক থেকে কমপক্ষে ৯ শতাংশ মুনাফা পাওয়া যাবে। বেক্সিমকো লিমিটেডের লভ্যাংশ ৯ শতাংশের বেশি হলে তার ১০ শতাংশ সুকুকের মুনাফার সাথে যুক্ত হবে।

জানা গেছে, সুকুকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ বেক্সিমকোর দুটি সহযোগী প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেডে বিনিয়োগ করা হবে। এই দুটি কোম্পানি সৌর বিদ্যুৎ উৎপাদন করবে। এছাড়া বেক্সিমকোর বস্ত্র খাতের ব্যবসা সম্প্রসারণে যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সংগ্রহে বন্ডের অর্থ ব্যয় করা হবে।

বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এরশাদ হোসেন বলেন, বেক্সিমকো লিমিটেডের সুকুকের মাধ্যমে নতুন একটি পণ্যের দাঁড় উন্মোচিত হচ্ছে। কাজটি সুন্দরভাবে সমাপ্ত করার জন্য বিএসইসি,এনবিআরসহ সব পর্যয়ের প্রতিষ্ঠানগুলোর সহযোগিত চাই। এটি অ্যাসেট বেক বন্ড। ফলে এখানে ঝুঁকি নাই। এই বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা লাভবান হবেন।

বন্ডটি নিয়ে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ। সাননিউজকে তিনি বলেন, আবেদন গত মার্চে জমা পড়েছে। এটা নিয়ে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।

বেক্সিমকো ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানিটির মোট শেয়ারের ৩০ দশমিক ৫৫ শতাংশ রয়েছে পরিচালকদের কাছে, ১৫ দশমিক ৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,১ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে। এছাড়া ৫২দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি -মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ২ টাকা ২ পয়সা।

সাননিউজ/আরএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা