বাণিজ্য

ভুয়া ই-মেইল সম্পর্কে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

টেলিগ্রাফ ট্রান্সফারের (টিটি) মাধ্যমে রপ্তানির আয় স্থানান্তরে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ৫ জানুয়ারী বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে তা বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুসৃত পন্থায় ডকুমেন্টারি কালেকশন/নেগোশিয়েশনের পাশাপাশি টিটি পদ্ধতিতে রপ্তানির মূল্য প্রত্যাবাসনের ব্যবস্থা প্রচলিত রয়েছে।

চিঠিতে বলা হয়, সম্প্রতি টিটি ব্যবস্থায় রপ্তানির ক্ষেত্রে বিদেশি ক্রেতার কাছে রপ্তানিকারকের নামসম্বলিত ভুয়া ইমেইল আইডি থেকে বার্তা প্রেরণ করে রপ্তানির আয় ভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের অপচেষ্টা পরিলক্ষিত হয়েছে।

এ ধরনের জালিয়াতি রোধে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অধিকতর সতর্কতা অবলম্বন করার পরামর্শ প্রদানের জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো।

সম্প্রতি রপ্তানিকারকের নামে বিদেশি ক্রেতাদের কাছে ভুয়া ই-মেইল দেয়া হচ্ছে। রপ্তানি আয় ভিন্ন ব্যাংক হিসাবে নিয়ে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এমন বাস্তবতায় সংশ্লিষ্টদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা