বাণিজ্য

তেল দুধ মাছ মুরগিসহ নিত্যপণ্যের বাজার চড়া

নিজস্ব প্রতিবেদক : শব-ই-বরাত এবং আসন্ন রমজানকে পুঁজি করে সব ধরনের মুরগি, মাছ-মাংস, ভোজ্যতেল, চিনি ও তরল দুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। শব-ই-বরাত ও রোজা সামনে রেখে প্রতিদিনই কোন না কোনও অযুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে এসব পণ্য।

দাম বাড়ার পেছনে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজি রয়েছে বলে অভিযোগ উঠেছে।

দু’মাসের বেশি সময় ধরে সব মুরগির দাম বেড়েই চলেছে। বিশেষ করে কক জাতের লাল ও হলুদ বর্ণের মুরগির দাম সবচেয়ে বেশি বেড়েছে। আকারভেদে প্রতিকেজি কক জাতের লাল ও হলুদ বর্ণের মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা। আর মাঝারি সাইজের প্রতিপিস মুরগি কিনতে ২৫০-২৬০ টাকা ক্রেতাকে ব্যয় করতে হচ্ছে।

প্রতিকেজি গরুর মাংসে ৩০-৫০ টাকা পর্যন্ত দাম বেড়ে ৫৮০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। অনেক মাংস বিক্রেতা ভাল গরুর কথা বলে পরিচিত ক্রেতার কাছ থেকে ৬২০-৬৩০ টাকা পর্যন্ত দাম নিচ্ছেন। বাজারে বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। এছাড়া হালুয়া, রুটি তৈরিতে ব্যবহার এমনসব নিত্যপণ্য বিশেষ করে চিনি, বুটের ডাল, তরল দুধ এবং সুজির দামও বেড়ে গেছে।

জানা গেছে, শব-ই-বরাত ও রোজা সামনে রেখে এবার একমাস আগে থেকে অসাধু ব্যবসায়ীদের কারসাজি শুরু হয়। এ কারণে প্রায় বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া। শীতের সবজির সরবরাহ কমে যাওয়ার কারণে বাজারে হঠাৎ করে সব ধরনের শাক-সবজির দাম বেড়ে গেছে।

কাঁচা সবজি ধুঁদল, চিচিঙ্গা, সজনেডাঁটা, টমেটোসহ কোনও সবজিই ৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তবে বাজারে কিছুটা কমেছে চালের দাম। দাম কমেছে আলুর। আদা, রসুন, জিরাসহ সব ধরনের মসলার দাম বেড়ে গেছে।

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল। গত এক মাসে কেজিতে ১০ টাকার বেশি বেড়েছে চিনির দাম। প্রতিকেজি খোলা চিনি ৭০ এবং প্যাকেটজাত চিনি ৮০ টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে। প্রতিলিটার তরল দুধ আগে ৭০ টাকায় বিক্রি হলেও এখন ক্রেতাকে ব্র্যান্ডভেদে ৭৫-৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

রোজা ও শব-ই-বরাত সামনে রেখে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কাপ্তানবাজারের জামশেদ স্টোরের কর্মকর্তা মোঃ আবুল হোসেন বলেন, শব-ই-বরাতের আগে এবার জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বিশেষ করে চিনি ও ভোজ্যতেল কয়েক মাস ধরেই একটু একটু করে বেড়েছে।

এখন আর কমছে না। এছাড়া শব-ই-বরাত সামনে রেখেও কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানান তিনি। চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি ও মাছ-মাংস। মুরগির গায়ে যেন হাত দেয়াই যায় না। পবিত্র শব-ই-বরাতের চাহিদাকে সামনে রেখে সব ধরনের মুরগির দাম আরেক দফা বেড়েছে।

কাপ্তানবাজারের মুরগি ব্যবসায়ী হাবিব বলেন, প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। এ ছাড়া লাল লেয়ার মুরগি ২০০ থেকে ২২০ টাকা, পাকিস্তানী কক মুরগির পিস ২৫০ থেকে ২৮০ টাকা এবং দেশি মুরগি ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দামে বিক্রি করছি। তিনি বলেন, কয়েক মাস ধরেই মুরগির দাম চড়া। শব-ই-বরাত সামনে রেখে দাম আরও বেড়েছে।

কাওরানবাজারের মুরগি ব্যবসায়ী সাহেব আলী বলেন, এবার রোজার অনেক আগেই দাম বাড়তি। রোজার সময় গরুর মাংসের চাহিদা বেশি থাকে। কিন্তু গরুর মাংসের দাম অনেক বেশি হওয়ায় এবার মুরগির চাহিদা বেড়েছে। কিন্তু সে তুলনায় মুরগির সরবরাহ নেই বাজারে।

সম্প্রতি যান চলাচল ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারগুলোয় মুরগির সরবরাহে তারতম্য ঘটেছে। তাই পাইকারিতে দাম বেড়ে গেছে। মাছের বাজারও চড়া। দেশি জাতের সব ধরনের মাছের দাম কেজিতে ৫০-১০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

এছাড়া ভোগ্যপণ্যের বাজারে তরল দুধ বেশি দামে বিক্রি হচ্ছে। তরল দুধের সুপরিচিত ব্র্যান্ড মিল্ক ভিটা লিটারে ৫ টাকা বাড়িয়েছে। নতুন দাম লিটারপ্রতি ৭৫ টাকা। তবে বিক্রেতা এই দামের চেয়েও বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা