বাণিজ্য

'উদ্যোক্তাদের সহজে ঋণ দিতে হবে'

নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজেই ঋণের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

সোমবার (৮ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের পর্যটন ভবনে বিডা আয়োজিত ব্যবসা সহজীকরণ সূচক বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মো. বিল্লাল হোসেন।

কর্মশালায় ব্যবসা সহজীকরণের গেটিং ইলেক্ট্রিসিটি, গেটিং ক্রেডিট, প্রটেকটিং মাইনরিটি ইনভেসটরস এবং ট্রেডিং অ্যাক্রস বর্ডারস সূচকসমূহে এ পর্যন্ত বাস্তবায়িত সংস্কার এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে অবহিত করা হয়।

বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উল্লেখিত চার সূচকে বর্তমান অগ্রগতির চিত্র তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, উন্নয়নের নিরিখে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেস্ট সিক্রেট দেশ হল বাংলাদেশ, আর এর মূল কারণ হল মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, আমাদের এই অগ্রগতি ধরে রাখতে হবে, আমাদের সামনে ২০২৫ সালে মধ্যম মধ্য আয়ের দেশ, ২০৩১ সালে উচ্চ মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য মাত্রা নির্ধারণ করা আছে।

তিনি বলেন, আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে হলে অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন, আর অর্থনৈতিক উন্নয়নের ৮০ পারসেন্ট অধিক নির্ভর বেসরকারি খাতের উপরে। আর এখানে 'ইজ অব ডুয়িং' ব্যবসা সহজ করা সূচক বড় ফ্যাক্টর, ২০১৯ সালে প্রকাশিত রিপোর্টে আট ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৯০টি দেশের মধ্যে ১৬৮তম হলেও তা আশাব্যঞ্জক নয়, ইতোমধ্যে ব্যবসা সহজীকরণের যে ১০টি সূচক আছে তন্মধ্যে ৭টিতে আমরা উল্লেখযোগ্য রিফর্ম করেছি। কিন্তু গ্রহীতা পর্যায়ে তা সঠিক ভাবে প্রচারিত হয় নাই।

এসময়ে তিনি উল্লেখিত ওই চার সূচকের বিভিন্ন সংস্কারসমূহ তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মতবিনিময় করেন। অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নের বিকল্প নেই, মূলত তারাই অর্থনীতির প্রাণ, তাই তাদের সহজে ঋণ প্রাপ্তির ব্যবস্থা করে দিতে হবে, প্রয়োজনে এ সম্পর্কিত আইনও প্রণয়ন করা যেতে পারে।

সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মো. বিল্লাল হোসেন বলেন, আমরা ব্যবসা সহজ করা সূচকের বিভিন্ন রিফর্ম নিয়ে কাজ করে চলছি, ইতোমধ্যে অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন তথা দ্রুত ও সহজ সেবার ব্যবস্থা করতে পেরেছি, এসময়ে তিনি ব্যবসা সহজ করা ১০টি সুচকেই উন্নয়নের মাধ্যমে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় বিডার মহা পরিচালক মো. ওয়াহিলুদ ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। সঞ্চালনা করেন উপমা ফারিসা।

সাননিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা