বাণিজ্য

অ্যাপ ভিত্তিক ব্যাংকিংয়ে ঝুঁকছে গ্রাহকরা

রাসেল মাহমুদ : চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের ব্যাংকিং ব্যবসা সচল রাখতে নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এরমধ্যে গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ অ্যাপ ভিত্তিক ব্যাংকিং সেবা। গ্রাহক যেন বাড়িতে বসেই অ্যাপের মাধ্যমে তার হিসাব পরিচালনা করতে পারে তার জন্যই ব্যাংকগুলো এই উদ্যোগ নেয়।

জানা গেছে, চলমান এই পরিস্থিতিতে গ্রাহকরা এই সেবাটি গ্রহণ করেছে। অন্যান্য যেকোনও সময়ের চেয়ে অ্যাপ ভিত্তিক ব্যাংকিং সেবা বেড়েছে বহুগুণ। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, অ্যাপ ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই শারীরিক যোগাযোগ এড়িয়ে লেনদেন করতে পারেন।

গ্রাহকরা স্মার্টফোনে এসব অ্যাপসের মাধ্যমে দিনের যে কোনও সময় ব্যাংকের শাখায় না গিয়ে ফান্ড ট্রান্সফার এবং অনলাইন পেমেন্টের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন।

জানা গেছে, গত বছরের মার্চে দেশে করোনা মহামারি শুরু হলে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মানুষের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলতেও বিশেষভাবে বলা হয়। শুরুর দিকে এটা নিশ্চিত করতে লকডাউনের মতো সিদ্ধান্তও নেয় সরকার। কিন্তু এতে দেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে ব্যাংকিং ব্যবসা টিকিয়ে রাখাই দুরুহ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলো প্রযুক্তি নির্ভর এই সেবাটির প্রতি বিশেষ নজর দেয়।

শুরুর দিকে গ্রাহকরা অভ্যস্ত না হলেও সময়ের সাথে সাথে তারা এটি বেশ উপভোগ করছেন। তবে কিছু অভিযোগও রয়েছে গ্রাহকদের।

বিষয়টি নিয়ে একজন ব্যাংক কর্মকর্তা বলেন, বেশিরভাগ গ্রাহক অ্যাপ-ভিত্তিক ব্যাংকিংয়ে অভ্যস্ত নন। তবে এ মহামারীর সময়ে, বেশ উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক ব্যাংকের শাখায় না গিয়েই ব্যাংকের নানা সেবা নেয়ার চেষ্টা করেছেন। তারা অ্যাপ-ভিত্তিক এ ব্যাংকিং সেবাকে বেশ সুবিধাজনকই মনে করছেন।

অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) তথ্যানুসারে, মহামারির এ সময়ে অ্যাপ্লিকেশন ভিত্তিক ব্যাংকিং সেবা সংক্রান্ত দৈনিক আসা প্রশ্ন বা অনুরোধের সংখ্যা বেড়েছে ২০০ শতাংশেরও বেশি।

বিষয়টি নিয়ে এবিবির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেন, এটি অত্যন্ত বড় ধরনের পরিবর্তন। মহামারী শুরুর আগে একদিনে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে প্রায় ১০০ টি অনুরোধ আসতো। তবে প্রতিদিনের এ সংখ্যা এখন প্রায় ৩৫০ ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, এ বিষয়টি ব্যবহারকারীদের মধ্যে আরও স্বচ্ছতা বয়ে আনবে। এটি গ্রাহকদের জন্যও সুবিধাজনক বলে উল্লেখ করেন ইফতেখার।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অভিযোগ অ্যাপ্লিকেশনসহ মোট ৩৭ টি ব্যাংকের অ্যাপ রয়েছে।

কিছু গ্রাহক অবশ্য বলছেন, দেশের ব্যাংকিং অ্যাপগুলোর সেবা এবং কার্যকারিতা আরও উন্নত করা দরকার।

বেসরকারি একটি ব্যাংকের গ্রাহক বলেন, অ্যাপ ভিত্তিক সেবা মোটামুটি ভালোই। এটা গ্রহণযোগ্যও। তবে প্রতি তিন মাসে পাসওয়ার্ড আপডেট করার বিষয়টি বিরক্তিকর। এ জায়গাটিতে কর্তৃপক্ষের নজর দেয়া উচিত।

আহাদ ইসলাম নামের একজন অ্যাপ ব্যবহারকারী বলেন, তিনি লক্ষ্য করেছেন যে, অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট মোড সবসময় কাজ করে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বেশিরভাগ ব্যাংকিং অ্যাপ্লিকেশন স্থানীয় এবং বিদেশী সংস্থার সহযোগিতায় ব্যাংকের আইটি বিভাগের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা কীভাবে আরও উন্নত এ সহজবোধ্য করা যায় তা নিয়েও গবেষণা চলছে।

এ প্রসঙ্গে এবিবি চেয়ারম্যান বলেন, আমাদের প্রতিনিয়তই আপগ্রেড করতে হচ্ছে। সব ব্যাংকই অ্যাপের এ প্ল্যাটফর্মটিকে অগ্রাধিকার হিসাবে গ্রহণ করেছে। প্রযুক্তি প্রতিদিন বিকশিত হচ্ছে এবং ব্যাংকিংয়ের মতো স্পর্শকাতর সেবারও এর সঙ্গে মানিয়ে নেয়া দরকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা