ই-কমার্স সাইড কিনমু.কম.বিডির আত্মপ্রকাশ
বাণিজ্য

ই-কমার্স সাইট কিনমু.কম.বিডির আত্মপ্রকাশ

সান নিউজ ডেস্ক : বিশ্বখ্যাত বাংলাদেশের অন্যতম “জিআই” পণ্য জামদানি শিল্পের রুগ্ন অবস্থান সম্পর্কে আমরা অনেকেই জানি। সময়ের ধারাবাহিক পরিক্রমায় তা ক্রমান্বয়ে বিলীন হবার হুমকির মুখে।এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বহুমুখী সংস্থা “ইফাদ” এর তত্ত্বাবধানে জামদানি শিল্প রক্ষায় পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন এন্ড এন্টারপ্রাইজেস (পেইস) প্রকল্পের আওতাধীন ভ্যালু চেইন উন্নয়ন প্রোগ্রামের অন্তর্গত “বৈচিত্র্যময় জামদানি পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক উপ-প্রকল্প গত নভেম্বর, ২০১৯ থেকে শুরু হয়েছে। যা বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা পিদিম ফাউণ্ডেশন এবং সমকালীন শিল্পকেন্দ্র যথাশিল্প ।

প্রকল্পের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করা কিনমু ইন্টারন্যাশনাল লিমিটেড নামক পিদিম ফাউণ্ডেশনের সঙ্গে চুক্তিবদ্ধ একটি কোম্পানির অধীনে ই-কমার্স সাইট তৈরি করা হয়েছে। যার ডোমেইন হচ্ছে কিনমু.কম.বিডি (kinmu.com.bd)।

ই-কমার্স সাইটটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে- ন্যায্য মূল্যে গুনগত মানের জামদানি পণ্য সমূহ তাঁতিদের কাছ থেকে সরাসরি ক্রেতাদের হাতে সহজে পৌঁছে দেয়া । যা প্রকল্প পরবর্তী পরিস্থিতিতে একটি টেকসই এবং ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিদ্যমান থাকবে।

এই লক্ষ্যকে সামনে রেখে গত ২২ নভেম্বর বিকেল ৩টায় ভার্চুয়াল মিডিয়া জুম এর মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন পিকেএসএফ এর সিনিয়র মহা-ব্যবস্থাপক জনাব ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম।

ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এডভিন বরুন ব্যানার্জী, নির্বাহি পরিচালক পিদিম ফাউণ্ডেশন।

প্রকল্পের মার্কেট লিংকেজ কর্মকর্তা মো.শিবলী নোমানী আফছারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হুমায়ূন কবির (সেলিম), সিনিয়র পরিচালক (কার্যক্রম),পিদিম ফাউণ্ডেশন সহ কিনমু ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির সম্মানিত বোর্ড পরিচালকবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট কারু ব্যক্তিত্ব ও বাংলা ক্র্যাফট এর প্রতিষ্ঠাতা মালেকা খান ও পিদিম ফাউন্ডেশনের কর্মকর্তারা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা