বাণিজ্য

শুঁটকি তৈরিতে প্রশিক্ষণ নেবে বিএফডিসি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক :

শুঁটকি মাছ উৎপাদন ও প্রক্রিয়াকরণ শিখতে বিদেশে প্রশিক্ষণ নেবেন বাংলাদেশ মৎস‌উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ৩০ কর্মকর্তা। এ খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।

কক্সবাজার জেলায় শুঁটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি ৩৯ লাখ টাকা। চলতি বছরের এ সময় থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

ইতোমধ্যেএ প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে বিএফডিসি। কিছুদিনের মধ্যে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হবে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) বিদেশে ৩০ জন কর্মকর্তার প্রশিক্ষণের জন্য ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। করোনা মহামারির কারণে দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বৈদেশিক প্রশিক্ষণ খাতে ব্যয় কমানো প্রয়োজন বলে মত দিয়েছে পরিকল্পনা কমিশন।

উল্লিখিত প্রকল্পের আওতায় একটি জিপ, একটি ডাবল কেবিন পিকআপ, একটি মাইক্রোবাস ও চারটি মোটরসাইকেল কেনা হবে। কিন্তু যানবাহনের জন্য অর্থ বিভাগের জনবল কমিটি কোনো গাড়িচালকের পদ সুপারিশ করেনি। ডিপিপিতে এসব বিষয় সংশোধন করতে বলেছে পরিকল্পনা কমিশন।

বিদেশ ভ্রমণ ছাড়াও অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবদ ১ কোটি ২১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। বিএফডিসির ৪ হাজার ৮৫৫ জন কর্মকর্তা, কর্মচারী, উপকারভোগী ও স্টেকহোল্ডারের জন্য প্রশিক্ষণ বাবদ এ টাকা ব্যয় হবে। প্রতিজনের প্রশিক্ষণ ভাতা ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। প্রশিক্ষণ সামগ্রী (ব্যাগ, নোট প্যাড ও কলম) বাবদ ১ হাজার ২০০ টাকা ব্যয় ধরা হয়েছে। নাস্তা ও দুপুরের খাবার বাবদ প্রতিজনের জন্য ব্যয় হবে ৫০০ টাকা।

শুঁটকি প্রক্রিয়াকরণে এগিয়ে আছে জাপান, আইসল্যান্ড, জার্মানি ও ফ্রান্স। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এসব দেশ বেছে নেবে বিএফডিসি। প্রকল্পের আওতায় ৩৫০টি গ্রিন হাউজ মেকানিক্যাল ড্রায়ার এবং ৩০টি মেকানিক্যাল ড্রায়ার নির্মাণ করা হবে। এসব যন্ত্র পরিচালনার জন্য বিদেশে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে বিএফডিসি।

বিদেশে প্রশিক্ষণ প্রসঙ্গে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক (পরিকল্পনা) মো. শামসুজ্জামান বলেন, ‘শুঁটকি উৎপাদন ও প্রক্রিয়াকরণ শিখতে ৩০ জন কর্মকর্তা এক প্রকল্পের আওতায় বিদেশে যাবেন। বিদেশ থেকে মেশিন কেনা হবে। এসব মেশিন পরিচালনা শেখা প্রয়োজন।’

প্রকল্পের আওতায় আড়াই হাজার বর্গমিটার আয়তনের অবতরণ শেড, ১ হাজার ৮৬০ বর্গমিটার আয়তনের চারতলা ল্যাব, অফিস, প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরি, ১০০ টন ধারণক্ষমতার কোল্ড স্টোরেজ (চার চেম্বার বিশিষ্ট), প্যাকেজিং ফ্যাক্টরি, ৩৬টি শুঁটকি বিক্রয়কেন্দ্র, ১০টি টয়লেট, তরল বর্জ্য শোধনাগার বা ইটিপি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (ডব্লিউটিপি) নির্মাণ করা হবে।

প্রকল্পের চার কর্মকর্তার মূল বেতন ধরা হয়েছে ৬৯ লাখ ১৬ হাজার টাকা এবং তিন কর্মচারীরর মূল বেতন ধরা হয়েছে ১৫ লাখ ৭১ হাজার টাকা। একজনের মোবাইল ফোন ভাতা ধরা হয়েছে ৯৭ হাজার টাকা। একজনের মোটরযান রক্ষণাবেক্ষণ ভাতা ধরা হয়েছে ২১ লাখ টাকা। পেট্রোল ও লুব্রিকেন্ট ব্যয় ধরা হয়েছে ৩৬ লাখ টাকা। সাতজনের বাড়িভাড়া ধরা হয়েছে ৩৮ লাখ ১০ হাজার টাকা।

বিএফডিসি সূত্র জানায়, মাছ আহরণোত্তর অপচয় হ্রাস করে শুঁটকি উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনার উন্নয়ন করবে সরকার। শুঁটকি উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ও বিপণনের কাজে জড়িতদের জন্য নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। শুঁটকি উৎপাদনের জন্য মাছ বাছাই, প্রক্রিয়াকরণ ও প্যাকেজিংয়ে জড়িত নারীদের কর্মসংস্থান ও দারিদ্র‌্য বিমোচন করা হবে।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত প্রভৃতি দেশে শুঁটকি মাছ রপ্তানি করা হয়। অনুমান করা হয়, সমুদ্র এলাকায় পচন, পোকা-মাকড়ের আক্রমণে ১০ থেকে ৩৫ শতাংশ শুঁটকি নষ্ট হয়।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা