সাড়া ফেলেছে ই-কমার্স প্ল্যাটফর্ম যাচাই ডট কম 
বাণিজ্য

সাড়া ফেলেছে ই-কমার্স প্ল্যাটফর্ম যাচাই ডট কম 

সান নিউজ ডেস্ক :

করোনার কারণে অনলাইন বাজারগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এহেন অবস্থায় সম্পূর্ণ প্রতিশ্রুতিশীল এবং ক্রেতাবান্ধব অনলাইন শপ হিসেবে বাজারে আসে যাচাই ডটকম। সুলভ মূল্যে গ্রাহকের দরজায় স্বল্প সময়ে বাজারের উত্তম পণ্যটি পৌঁছে দিয়ে গ্রহীতাদের আস্থায় পরিণত হবার প্রত্যয় যাচাই ডটকমের।

সম্প্রতি তাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়, টিসিবি ও ই-ক্যাবের উদ্যোগে ৩৬ টাকা কেজিতে বাছাইকৃত কয়েকটি ই-কমার্স প্লাটফর্মে পেঁয়াজ কেনা যাচ্ছে। যার মধ্যে অন্যতম যাচাই ডটকম। এই ই-কমার্স প্ল্যাটফর্মটির চলমান 'ঘরে বসে স্বস্তির পেঁয়াজ' ক্যাম্পেনিংটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে ব্যাপকভাবে। বর্তমান বাজারে এক অবিশ্বাস্য মূল্য মাত্র ৩৬ টাকায় গ্রাহকের ঘরে পেঁয়াজ পৌঁছে দিচ্ছে যাচাই ডটকম। ঢাকা সিটিতে অনলাইনে যাচাই ডটকমের ওয়েবসাইটে ঢুকে খুব সহজেই অর্ডার করে যে কেউ গ্রহণ করতে পারে হোম ডেলিভারি সুবিধা। চলমান সংকটে ক্রেতা-স্বার্থকে প্রাধান্যতা দিয়ে বিনা সার্ভিস চার্জেই ঢাকা সিটিতে যাচাই ডটকম ৩৬ টাকা কেজিতে পৌঁছে দিচ্ছে পেঁয়াজ।

এর পূর্বে করোনাকালে ইদ উল আজহাকে সামনে রেখে যাচাই ডটকম বিনা কমিশনে অনলাইনে কোরবানির পশু বিক্রয়ের মাধ্যমে খামারি এবং পশু ক্রেতার জন্য বড় ভূমিকা পালন করে। এ ব্যতিক্রম উদ্যোগ দেশব্যাপী ভূয়সী প্রশংসা অর্জন করে।

যাচাই ডটকমের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল আজিজ বলেন, 'সুলভ মূল্যে এবং সহজে নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশেই যাচাই ডটকমের পথ চলা। ডিজিটাল সেবাপ্রদানকারী হিসেবে নিরাপদ সেবা, আকর্ষণীয় অফারে বাজারের সেরা পণ্য দিয়ে গ্রাহক সেবাকে সুনিশ্চিত করতে চাই আমরা। যাচাই ডটকম সবসময় চেষ্টা করে যাচ্ছে গ্রাহকদের জীবনকে ডিজিটাল সেবার মাধ্যমে আরো উন্নত ও সহজ করে তোলার। এরই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী উদ্যোগ হচ্ছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যকে সামনে নিয়ে আসা।'

তিনি আরও বলেন, আমাদের নতুন এই প্লাটফর্মের মানউন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমৃত্যু এই সেক্টরে কাজ করে যাবো। ইতিমধ্যে বিভিন্ন লোকেশনে আমাদের কিছু সুবিশাল ওয়্যারহাউজ তৈরি চুড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আমাদের প্লাটফর্মের জন্য স্হানীয় পর্যায়ে প্রাথমিকভাবে দশ হাজার খন্ডকালীন ও পূর্ণকালীন ডেলিভারি হিরো নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরে আমাদের বিভিন্ন লোকেশনে শতাধিক ওয়্যারহাউজ করার পরিকল্পনা রয়েছে।

যাচাই ডটকম স্থানীয়ভাবে কৃষক থেকে পন্য সংগ্রহ করে বিক্রি শুরু করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই ক্রেতারা যাচাই ডটকম থেকে যেকোনো কৃষি পণ্য বাজার মূল্যের চেয়ে কমে এবং টাটকা পণ্য ক্রয় করার সুযোগ পাবে। তাছাড়াও পণ্য উৎপাদনকারী ও বিক্রেতারা সকল পণ্য যাচাই ডটকমে সরবরাহ বা বিক্রি করার সুযোগ পাবে।

ক্রেতাদের তথ্য সুরক্ষিত রাখতে এবং নিরাপদে অনলাইন লেনদেন সম্পন্ন করতে বিকাশ, শিওরক্যাশ, ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিবিবিএল নেক্সাস, মাইক্যাশ এবং আইবিবিএল এমক্যাশের মতো সুবিধাজনক সবরকম পেমেন্ট সুবিধা থাকছে যাচাই ডটকম-এ। এছাড়াও থাকছে ক্যাশ-অন ডেলিভারি সুবিধাও।

গ্রাহকের জন্য নিয়মিত পণ্য প্রাপ্যতার লক্ষ্যে দেশ সেরা পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও স্বনামধন্য সরবরাহকারী সংস্থাগুলোর সাথেও চুক্তি সম্পন্ন করা হয়েছে। পণ্যগুলো যাচাই ডটকমের নির্ভরযোগ্য বিতরণ ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে ক্রেতার ঠিকানায়।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা