টেকলাইফ

শাওমি রেডমি স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গত জুলাই মাসে দেশের বাজারে স্মার্টফোন ব্রান্ড শাওমি রেডমি ১২সি উন্মোচন করেছে। ফোনটিতে আছে আকর্ষণীয় ডিসপ্লে, মিডিয়াটেক চিপ ও স্টানিং ডুয়েল ক্যামেরা। যার কারণে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন: আইফোনের উৎপাদন কমাচ্ছে

সারাদেশে শাওমির অথরাইজড ষ্টোর, পার্টনার ষ্টোর ও রিটেইল চ্যানেলে দুটি ভ্যারিয়েন্টে গ্রাফাইট গ্রে, ওশান ব্লু ও মিন্ট গ্রিন রঙ্গে ফোনটিতে পাওয়া যাচ্ছে ৬জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের ফোনটির দাম ছিল ১৫৯৯৯ টাকা। বর্তমান দাম ১৩৯৯৯ টাকা। ৪জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪৯৯৯ টাকা। বর্তমান দাম ১২৯৯৯ টাকা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, ‘শাওমি বাংলাদেশ গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারে সেরা অভিজ্ঞতা দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর সেটি নিশ্চিত করতে আমরা মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টাকোর প্রসেসরে রেডমি ১২সি বাজারে নিয়ে এসেছিলাম। সকলের কাছে আমাদের উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ডিভাইসকে পৌঁছে দিতে আগের চেয়ে আকর্ষনীয় মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে রেডমি ১২সি।’

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলার নিয়ম

স্মার্টফোনটিতে আছে ২.০ গিগাহার্টজের মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টাকোর প্রসেসর এবং মালি-জি৫২ গেমিং জিপিইউ। ফোনটির শক্তিশালী ৫০০০ এমএইচ ব্যাটারি নিশ্চিত করে সারা দিনের নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা। ফোনটিতে আছে ৬.৭১ ইঞ্চির ডিসপ্লে।

এই ফোনটিতে আছে শক্তিশালী এআই ডুয়াল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা যা দিয়ে স্বল্প আলোতেও মানসম্পন্ন ছবি তুলতে পারবেন। সেরা সব সেলফি নিতে ফোনটির সামনে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা