সংগৃহীত
টেকলাইফ

রিয়েলমি আনলো নতুন ফোন

তথ্য-প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড রিয়েলমি আরো একটি নতুন ফোন আনল। সি৫৩ মডেলের এই ফোনটিতে ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ ও ৭.৪৯ মিলিমিটার বডি সহ থাকছে নানা আকর্ষণীয় ফিচার।

আরও পড়ুন: টুইটারের নতুন লোগো এক্স

শাইনি ডিজাইনের জমকালো ফোনটির বাজার মূল্য মাত্র ১৭,৯৯৯ টাকা (মাত্র)। ফোনটি ব্যবহারকারীরা ব্যবহার করে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

সি সিরিজের এই ফোনটিতে আপগ্রেড থেকে অনুপ্রাণিত হয়ে এর ডিভাইসে আনা হয়েছে চার্জ, স্টোরেজ ও ডিজাইনের সেগমেন্টসহ সেরা ফিচার। মাত্র ৩১ মিনিটের মধ্যেই ৩৩ ওয়াট সুপারভুক চার্জারের সাহায্যে ফোনটিতে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে পারবেন। এই সিরিজের আগের ফোন ১০ ওয়াট চার্জের সি৩৩ ডিভাইসের তুলনায় সি৫৩ ফোনটির চার্জিং স্পিড বৃদ্ধি করা হয়েছে। ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি।

আরও পড়ুন: কোন ইমোজির কী অর্থ

এ ছাড়া ফোনটিতে টি৬১২ অক্টাকোর চিপসেটের পাশাপাশি এ সেগমেন্টের সবচেয়ে বড় স্টোরেজ সুবিধা, ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম ও ১২৮ জিবি রোম রয়েছে। ডিআরই র‍্যাম এক্সপানশন টেকনোলোজির মাধ্যমে ৬ জিবি র‍্যামের সাথে আরো ৬ জিবি র‍্যাম যোগ করে, মোট ১২ জিবি র‍্যাম চালু করা হয়েছে। এই ডিভাইসটিতে ২টি ন্যানো সিম কার্ড, ১টি মাইক্রোএসডি কার্ড একসাথে ব্যবহার করা যাবে। ফলে ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

ফোনটিতে ডিজাইনে ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যের উপর গুরুত্ব দেয়া হয়েছে। রাইট-এঙ্গেল বেজেল ও ব্যাক সাইডে চ্যাম্পিয়ন গোল্ড এবং মাইটি ব্ল্যাক রঙের শাইনি চ্যাম্পিয়ন ডিজাইন। ব্যাক কাভারের গোল্ডেন লাইন টেক্সচার ও গোল্ডেন লাইট ইফেক্ট অনেকটা গোল্ডেন রিবন ও স্পটলাইটের মতো, যা আনন্দ ও আভিজাত্যের মিশেলে চ্যাম্পিয়ন মুহূর্তগুলো ফুটিয়ে তোলে।

আরও পড়ুন: চাঁদের উদ্দেশে ভারতীয় চন্দ্রযান

ফটোগ্রাফিপ্রেমীদের জন্য ফোনটিতে থাকছে এফ/১.৮ অ্যাপারচার, ৫ পিক্সেল লেন্স সহ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও এফ/৩.০ অ্যাপারচার সহ বিঅ্যান্ডওব্লিউ লেন্স। ফোনটির সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। বিভিন্ন উদ্ভাবনী ইমেজ ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দ মতো ছবি তুলতে পারবেন খুব সহজেই।

ব্যবহারকারীদের ফোন দেখার অভিজ্ঞতা আরো সমৃদ্ধ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে ব্যবহার করা হয়েছে ৪৫০ নিটস ব্রাইটনেস ও সর্বাধুনিক মিনি-ড্রপ সহ ৬.৭৪ ইঞ্চি ৯০ হার্জ হাই-লেভেল ফুল স্ক্রিন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে ই-মেইল লগইন

সবশেষ, রিয়েলমি সি৫৩ ডিভাইসে নোটিফিকেশনের জন্য মিনি ক্যাপস্যুল (অ্যান্ড্রয়েড ফোনে প্রথমবারের মতো) ব্যবহার করা হয়েছে। ডিভাইসের স্ক্রিনে ব্যাটারির ৩ টি স্ট্যাটাসের ফুলি চার্জড (পুরো চার্জ), চার্জিং (চার্জ হচ্ছে) এবং লো ব্যাটারী (কম চার্জ) জন্য পর্যায়ক্রমে সবুজ, নীল ও লাল রঙের নোটিফিকেশন দেখা যাবে। ব্যবহারকারীরা ডেটা ইউসেজ ও ওটিএ’র মাধ্যমে স্টেপস স্ট্যাটসের মতো দু’টি ফাংশন পরে ব্যবহার করার সুযোগ আছে। এছাড়াও ফোনটিতে ১৫০ শতাংশ আলট্রাবুম স্পিকার, ফাস্ট-সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও মাল্টিফাংশনাল এনএফসি (বাজারে প্রাপ্যতার উপর নির্ভরশীল) থাকছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা