ছবি : সংগৃহিত
টেকলাইফ

ছবি এডিট’র সেরা তিন এআই টুল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সবাই কমবেশি ছবি তুলতে পছন্দ করে। হাতে হাতে এখন স্মার্টফোন রয়েছে। যখন খুশি তখন যে কোনো জায়গায় নিজের ছবি তোলেন কিংবা সেই স্থানের ছবি নিজের করে রাখেন। ফ্রেমবন্দি করে রাখেন বিশেষ মুহূর্তগুলো।

আরও পড়ুন : চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে অ্যাপল

আবার অনেকেই নিজের মতো করে বিভিন্ন কিছুর ছবি তৈরি করতে চান। তবে সঠিক টুলের অভাবে ঠিকমতো ছবি এডিট করা হয় না। এজন্য বেছে নিতে এআই টুল।

বর্তমানে সব কাজেই দারুণ সফলতা দেখাচ্ছে এআই। সিভি লেখা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত সবকিছুই জানাবে এআই। ছবি এডিটিংয়ের জন্য এআই টুল ব্যবহার করতে পারেন।

বিনামূল্যে ব্যবহার করা যায় এমন ৩ এআই টুল সম্পর্কে জেনে নিন:

এক) মিডজার্নি এআই:

এটি একটি ওয়েব ভার্সন। এখানে হাই কোয়ালিটি এআই ছবি তৈরি করা যায়। এই টুলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি নির্ভুল ছবি তৈরি করে দিতে পারে।

মিডজার্নি এআই টুল মেশিন লার্নিং ব্যবহার অ্যালগরিদম ব্যবহার করে। বিনামূল্যে এই টুল ব্যবহার করতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই ছবি তৈরি করতে হবে।

নির্দিষ্ট সময় অতিক্রম করলে আপনাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। যা প্রতি মাসে ১০-৬০ ডলার পর্যন্ত হয়ে থাকে।

আরও পড়ুন : সাইবারে ঝুঁকি বেড়েছে নারী-শিশুর

দুই) ডেল-ই-২:

ডেল-ই-২ এআই ইমেজ জেনারেটরও বেশ জনপ্রিয়। এই টুলেও টেক্সট প্রম্পট দিয়ে আপনাকে ছবি তৈরি করতে হবে। টেক্সট প্রম্পটের উপর ভিত্তি করে ছবি তৈরি করতে পারে টুলটি। এখানে দু’ধরণের সুবিধা পাওয়া যায়, তা হল আউটপেন্টিং এবং ইনপেন্টিং।

আউটপেন্টিংয়ের কাজ হল ছবির যে বাউন্ডারি রয়েছে তা সম্প্রসারণ করতে দেয় অর্থাৎ ছবির যেসব জায়গা ফাঁকা রয়েছে বলে মনে হচ্ছে আপনার সেগুলো ভরাট করতে পারবেন। এতে দুর্দান্ত প্যানারমিক ল্যান্ডস্কেপ তৈরি করা যায়।

অপরদিকে ইনপেন্টিংয়ের মাধ্যমে ছবি থেকে অপ্রয়োজনীয় দাগ বা এলিমেন্ট মুছে ফেলতে পারবেন যারা ফটো এডিটিংয়ে দক্ষতা বাড়াতে চান তারা এই টুল ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের মন্টানায় টিকটক নিষিদ্ধ!

তিন) ক্যানভা :

ক্যানভা এআই টুলটি ব্যবহার করা খুবই সহজ। যারা প্রাথমিকভাবে ছবি তৈরি শুরু করেছেন তারা এই টুলটি ব্যবহার করতে পারেন। অনেক প্রফেশনাল ফটো এডিটররা এই টুল ব্যবহার করেন।

চাইলে আপনিও আপনার ফটো এডিটিংয়ের যাত্রা এখান থেকে শুরু করতে পারেন। পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে গ্রাফিক্স তৈরি করার মাধ্যম খুঁজছেন তাদের জন্য ক্যানভা খুবই ভালো। ওয়েব এবং মোবাইল অ্যাপ দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

এআই ইমেজের পাশাপাশি ইমেজ কাস্টমাইজেশনের সুবিধাও রয়েছে এখানে। যারা সহজভাবে প্রফেশনাল ছবি তৈরি করতে চান এই প্ল্যাটফর্ম তাদের জন্যে ভালো বিকল্প। সূত্র: মেক অব ইউজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা