টেকলাইফ

ভাইবার লেন্স ব্যবহারকারীদের পরিসংখ্যান প্রকাশ করলো

বিজ্ঞপ্তি: বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিগত ও সুরক্ষিত মেসেজিং এবং ভয়েসভিত্তিক যোগাযোগ অ্যাপ রাকুতেন ভাইবার তাদের ‘ভাইবার লেন্স’ ফিচারটি ব্যবহারের বিশ্লেষণের ফলাফল প্রকাশ করেছে। এ ফিচারটি চলতি মাসের জুন মাসে স্ন্যাপ’র সাথে অংশীদারিত্বে চালু করা হয়েছে। এ ফিচারটি প্রথমবারের মতো চালু হওয়ার পর, ৭.৩ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ছবি, ভিডিও কিংবা জিআইএফ এর মতো মিডিয়াগুলোর জন্য লেন্সগুলো ব্যবহার করে। এ অ্যাপটিতে ৫.৬ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ৫১.৮ মিলিয়ন ক্যাপচার তৈরি করেছে।

ডাটা অনুযায়ী, নারীরা এআর লেন্স ব্যবহার করে তাদের অভিজ্ঞতাকে আরও বাস্তবিকভাবে তুলে ধরতে পারে, যেখানে নারীরা ভাইবারের মাসিক সক্রিয় ব্যবহারকারীদের (এমএইউএস) ৪৬ শতাংশ ও লেন্স ব্যবহারকারীদের ৫৬ শতাংশের প্রতিনিধিত্ব করে। নারীদের পুরুষদের তুলনায় মিডিয়া ক্যাপচার ও পাঠানোর সম্ভাবনা বেশি। কারণ, লেন্স ব্যবহার করে এমন ৫৯ শতাংশ নারী মিডিয়া ক্যাপচার করবে এবং তাদের ৩০ শতাংশ এটি পাঠাবে। অন্যদিকে, লেন্স ব্যবহারকারী ৫৫ শতাংশ পুরুষ মিডিয়া ক্যাপচার করবে এবং তাদের ২৭ শতাংশ এটি পাঠাবে।

বড়, চোখের মণি ওপরে ওঠা এমন চোখের আকৃতি (গুগল আই) এবং একটি লম্বা জিহ্বা এর সমন্বয়ে বানানো ‘কার্টুন ফেস’ ছিলো সবচেয়ে জনপ্রিয় লেন্স৷ ফ্যাশন ম্যাগাজিনগুলো লাল চুলকে ২০২১ সালের সবচেয়ে জনপ্রিয় রঙের ট্রেন্ড হিসেবে উল্লেখ করেছে এবং এটি এআর ফিল্টারগুলোতে ছড়িয়ে পড়েছে। ‘রেড হেড’- একটি লেন্স যা ব্যবহারকারীদের লম্বা ও লাল চুলের আকৃতি দেয়। এটি ভাইবারের দ্বিতীয় জনপ্রিয় লেন্স ছিলো৷ তৃতীয় স্থানে রয়েছে ‘হ্যালোইন এলিমেন্টস’ লেন্স, যা ব্যবহারকারীর মুখের উপর একটি ভুতুড়ে মুখোশের আকৃতি দেয়। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) এর সাথে একটি অংশীদারিত্বের মাধ্যমে তৈরি করা টাইগার লেন্সও অত্যন্ত জনপ্রিয় ছিলো এবং কিছু অঞ্চলে বিপন্ন প্রাণীর লেন্সগুলো ডব্লিউডব্লিউএফ এর জন্য অর্থসাহায্য পাওয়ার সুযোগ সৃষ্টি করে।

গবেষণায় প্রাপ্ত ফলাফলে আরো দেখা যায় যে, এআর ফিল্টারগুলো শুধু মাত্র কম বয়সীরাই ব্যবহার করে না। লেন্স ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল ৩০ থেকে ৪০ বছর বয়সীরা (২৩ শতাংশ), এরপর রয়েছে ৪০ থেকে ৬০ বছর বয়সের ব্যবহারকারীরা (১৮ শতাংশ)। ১৭ বছরের কম বয়সী ব্যবহারকারীর সংখ্যা ১৩ শতাংশ।

রাকুতেন ভাইবারের চিফ গ্রোথ অফিসার আনা জ্যামেনস্কায়া বলেন, ‘চলতি বছরটি সবার জন্য অনেক প্রতিকূল ছিলো। মহামারিজনিত কারণে অনেক লোক মেসেজিং অ্যাপগুলোর মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ অব্যাহত রাখে, তাই ভাইবার তাদের ডিজিটাল যোগাযোগকে আরও প্রাণবন্ত করার জন্য পদক্ষেপ নেয়৷’।

তিনি আরো বলেন, ‘বাঘের মতো দেখায় এমন লেন্স ব্যবহার করে বন্ধুকে শুভেচ্ছা পাঠানো কিংবা ভিজ্যুয়ালি তাদের পছন্দের ব্র্যান্ডগুলোর প্রতি ভালোবাসা প্রদর্শন করা – এমন বিভিন্ন কাজে ব্যবহারকারীরা একে অপরের সাথে যোগাযোগের জন্য উপভোগ্য উপায় খুঁজছে।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা