টেকলাইফ

পূর্ব তিমুরে কাজ করবে বাংলাদেশি ড্রিম ৭১

নিজস্ব প্রতিবেদক:

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র পূর্ব তিমুরের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করবে দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন এবং গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম এডুকেশনাল গেমের নির্মাতা।

পূর্ব তিমুর ইউএনডিপির একটি আন্তর্জাতিক দরপত্রে কারিগরি এবং আর্থিক প্রস্তাবের মূল্যায়নের ভিত্তিতে প্রকল্পটির কাজ পায় প্রতিষ্ঠানটি।

দরপত্রে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফিলিপাইন, ভিয়েতনাম থেকে মোট ৩৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

বাকি সবাইকে হারিয়ে প্রকল্পটির জন্য চূড়ান্তভাবে বিবেচিত হয় বাংলাদেশের এই তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানটি।

এই প্রকল্পের আওতায় দুইটি এডুকেশনাল গেম তৈরি করবে ড্রিম৭১। একটি পরিবেশগত সচেতনতা বিষয়ক। অন্যটি আর্থিক শিক্ষা বিষয়ক।

১০-১২ বছরের ছেলে-মেয়েদের কথা মাথায় রেখে গেম দুটি তৈরি করা হবে।

গেমটির ভাষা হবে ইংরেজি, পর্তুগীজ এবং পূর্ব তিমুরের স্থানীয় তেতুম ভাষা নামের অস্ট্রোনেশীয় ভাষা পরিবারের মালয়-পলিনেশীয় একটি ভাষাতে।

স্থানীয় তেতুম ভাষার ব্যাপারে ইউএনডিপি পূর্ব তিমুর অফিস ড্রিম৭১-কে সাহায্য করবে বলে জানা গেছে।

এ বিষয়ে ড্রিম ৭১ এর ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির জানান, পূর্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকার কারণেই অনেক কঠিন প্রতিযোগিতার ভিতরেও কাজটি পেতে সহজ পেয়েছে। এই প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে ইউএনডিপি তাদের অতীত অভিজ্ঞতাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কোম্পানিগুলো ভালো করতে পারে, এজন্যে সরকারকে দেশের সব প্রকল্প দেশীয় কোম্পানিকে দিয়ে করার অনুরোধ করেন বেসিসের এই পরিচালক।

উল্লেখ্য এবারই প্রথম নয়, এর আগেও বাংলাদেশ থেকে জাপান, নেদারল্যান্ড, আরব আমিরাত, ক্যামেরুন, নাইজেরিয়া, কেনিয়াসহ ১০টি দেশে সফটওয়্যার রফতানি করেছে ড্রিম৭১। সম্প্রতি আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আরো একটি বড় টেণ্ডারের সংক্ষিপ্ত তালিকায় আছে ড্রিম৭১।

যেখানে বাকি ৩টি সংক্ষিপ্ত তালিকাভুক্ত কোম্পানি অংশ নিয়েছে ইতালি, ফ্রান্স এবং ভারত থেকে। প্রকল্পটি কারিগরি এবং আর্থিক প্রস্তাব দাখিলের পর্যায়ে আছে।

২০১৬ সালে এটুআই এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্যে বিজ্ঞান ভিত্তিক গেম সিরিজ ‘বিজ্ঞানের রাজ্যে’ তৈরি করে ড্রিম৭১।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা