টেকলাইফ

ছড়িয়ে পড়া বার্তাটি ভুয়া

সান নিউজ ডেস্ক: সম্প্রতি ফেসবুকে অনেককেই একটি পোস্ট শেয়ার করতে দেখা যাচ্ছে। পোস্টে বলা হচ্ছে, নতুন নীতিমালা অনুযায়ী ব্যবহারকারীর যেকোনো তথ্য অবাধে ব্যবহারের সুযোগ পাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এমনকি মেসেঞ্জারের মুছে ফেলা বার্তাও বিনা অনুমতিতে ব্যবহার করতে পারবে তারা।

তবে ফেসবুক কর্তৃপক্ষের এই দাবি, ব্যবহারকারীর তথ্য ব্যবহারের এই বার্তাটি ভুয়া।

ফেসবুক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, এটা মিথ্যা, এমন দাবির কোনো ভিত্তি নেই। ২০২০ সালেও এমন একটি ভুয়া বার্তা ছড়িয়ে পড়তে দেখা গেছে।

নতুন ভুয়া বার্তাটি বিশ্বের অনেক দেশের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ইথিওপিয়া ও সিঙ্গাপুরে বেশি দেখা যাচ্ছে।

বাংলাদেশি ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়া বার্তার শুরুটা এমন, ‘আগামীকাল থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে, যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যা‌বেন না, আজ শেষ দিন!’

এরপর সতর্কতা হিসেবে সে বার্তা কপি-পেস্ট করে ফেসবুকেই আগাম জানিয়ে রাখতে বলা হয়েছে। পোস্টে দেখা যায়, ‘ফেসবুক/মেটাকে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য অন্য কোথাও শেয়ার করার অনুমতি দিচ্ছি না।’

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ গত ২৮ অক্টোবর ঘোষণা দেন, সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠানের নাম বদলে ‘মেটা’ করা হবে। ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সেবাগুলো মেটার অধীন আগের মতোই পরিচালিত হবে।

ফেসবুকে ছড়িয়ে পড়া বার্তাটি যে মিথ্যা, তা নিশ্চিত করেছেন ফেসবুকের যোগাযোগ ব্যবস্থাপক (থাইল্যান্ড ও লাওস) মানাশুয়েন কোবাপিরাত। এএফপির ফ্যাক্টচেক দলকে তিনি বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, উল্লিখিত বার্তাগুলো সত্য নয়।’

মানাশুয়েন কোবাপিরাত আরও বলেন, ব্যবহারকারীরা যেকোনো সময় তাঁদের ‘প্রাইভেসি সেটিংস’ দেখে প্রয়োজন বুঝে সেখানে পরিবর্তন করতে পারেন। একই সঙ্গে ‘প্রাইভেসি চেকআপ’ টুল ব্যবহার করে তাঁদের শেয়ার করা পোস্ট কে কে দেখতে পাবেন, কীভাবে তা ব্যবহার করা যাবে এবং কীভাবে অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করা যাবে, তা-ও নির্ধারণ করে দিতে পারবেন।

কোবাপিরাত বলেন, ফেসবুকের কাছ থেকে ই-মেইল এলে সেটার শেষে ডোমেইন নেম দেখাবে fb.com, facebook.com কিংবা facebookmail.com। তা ছাড়া ই-মেইলে আসা যেকোনো লিংকে ক্লিক করার আগে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

ফেসবুক বা এর মাতৃপ্রতিষ্ঠান মেটা কীভাবে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে, তা জানা যাবে টার্মস অব সার্ভিস পাতা থেকে।

বিশ্বের অনেক দেশের ব্যবহারকারীর এমন পোস্টের নিচে ফেসবুকের পক্ষ থেকেই সেটি মিথ্যা বলে উল্লেখ থাকলেও বাংলাদেশি ব্যবহারকারীদের পোস্টে এখন পর্যন্ত তেমন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এদিকে, বাংলাদেশের ফ্যাক্ট চেকিং সংস্থা বিডি ফ্যাক্টচেকও এক ফেসবুক পোস্টে ওই বার্তা ভুয়া বলে জানিয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা