ছবি: সংগৃহীত
টেকলাইফ

বেসিসের আউটসোর্সিং অ্যাওয়ার্ডের নিবন্ধন শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: আউটসোর্সিংয়ে নিয়োজিত ১০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সপ্তমবারের মতো অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)। এবার বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০২১ এর আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক রাশাদ কবির, বেসিসের সহ-সভাপতি মুশফিকুর রহমান, ব্যাংক এশিয়ার সিনিয়র কার্যনির্বাহী সহ-সভাপতি ও আন্তর্জাতিক বিভাগীয় প্রধান জিয়া আরফিন।

সংবাদ সম্মেলনের শুরুতেই রাশাদ কবির আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ এর আয়োজনের উদ্দেশ্য ও প্রস্তুতিবিষয়ক নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, এই অ্যাওয়ার্ডের অংশ নেয়ার জন্য বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে নিবন্ধন শুরু হবে। আউটসোর্সিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠান এতে অংশ নেয়ার জন্য বিনামূল্যে নিবন্ধন নিতে পারবেন। নিবন্ধন চলবে ১১ নভেম্বর পর্যন্ত। চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে নভেম্বরের শেষ সপ্তাহে।

বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান জানান, বিচারকরদের মাধ্যমে যাচাই-বাছাই করে দুইটি ভাগে মো ১০০টি পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে থাকবে ২০ টি পুরস্কার এবং ব্যক্তি পর্যায়ে থাকবে ৮০টি পুরষ্কার । প্রতিষ্ঠান পর্যায়ে, আউটসোর্সিং প্রতিষ্ঠান বিভাগে ৫টি, স্টার্ট আপ বিভাগে ৫টি এবং এক্সপোর্ট এক্সিলেন্স বিভাগে ১০টি পুরষ্কার থাকবে। আর ব্যক্তি পর্যায়ে ৬৪ জেলায় ৬৪ জনকে, ব্যক্তি নারী বিভাগে ৬ জনকে এবং আউটসোর্সিং প্রফেশনাল বিভাগে সেরা ১০ জনকে পুরস্কার প্রদান করা হবে ।

তিনি জানান, ঘরে বসে প্রত্যন্ত এলাকা থেকে যারা কাজ করছেন তাদেরকে দৃশ্যমান করা ও স্বীকৃতি প্রদান, রপ্তানিতে তাদের অবদান তুলে ধরা, ব্যক্তিগতভাবে যারা ফ্রিল্যান্সিং করছেন তারা যাতে কোম্পানি তৈরির মাধ্যমে উদ্যোক্তা হতে পারেন সেটাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর তার বক্তৃতায় বলেন, সরকার ২০২৫ সাল নাগাদ ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বণিত লক্ষ্যমাত্রা অর্জনে ইতিমধ্যে এ খাতে অর্জিত আয়ের উপর ১০% নগদ প্রণোদনা চালু করেছে। নতুন নতুন বাজার খুঁজে বের করার জন্য সরকারের সাথে বেসিস একাত্ম হয়ে কাজ করছে। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে নতুন নতুন পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি আমাদের দক্ষতা উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে যেসব বিষয়ে ইতিমধ্যে আমাদের দেশিয় সফটওয়্যার ও সফটওয়্যার পরিষেবা সফলভাবে ব্যবহৃত হচ্ছে তা পৃথিবীর অন্যান্য দেশের কাছে নিয়ে যেতে হবে।

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ এর প্লাটিনাম স্পন্সর হিসেবেব্যাংক এশিয়া। সহযোগী হিসেবে আছে আইসিটি বিজনেস প্রমোশনাল কাউন্সিল ও মাস্টারকার্ড বাংলাদেশ।

প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নিবন্ধন করা যাবে এই ওয়েবসাইটে: https://outsourcingaward.basis.org.bd

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা