টেকলাইফ

এ বছরেই গেমিং ম্যাক আনছে অ্যাপল

অবশেষে গেমিং পিসি আনতে যাচ্ছে অ্যাপল। ম্যাক অপারেটিং সিস্টেমের এ পিসিগুলো হবে গেমিংয়ের জন্য বিশেষভাবে তৈরি। চলতি বছরই বাজারে আসতে পারে ই-স্পোর্টস কেন্দ্রিক উচ্চ-মান সম্পন্ন ওই ম্যাক।

তাইওয়ানের ইকোনমিক ডেইলির প্রতিবেদনে জানা যায়, প্রথমবারের মতো গেমিং পিসি শিল্পে আসছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বার্ষিক ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে’(ডব্লিইউডব্লিইউডিসি) ওই ম্যাকটি উন্মোচন করা হতে পারে। তবে গেমিং ম্যাকটি ডেস্কটপ হবে নাকি ম্যাকবুক প্রো তা আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি।

ইতিমধ্যে গত সেপ্টেম্বরে ‘অ্যাপল আর্কেড’ সাবস্ক্রিপশন পরিসেবা দিয়ে গেমিং শিল্পে প্রবেশ করেছে অ্যাপল। নির্দিষ্ট পরিমাণ মাসিক ফির বিনিময়ে পরিবারের ছয় জন সদস্য মিলে ওই সাবস্ক্রিপশন সেবা ব্যবহার করা যায়। সাবসক্রাইবড গ্রাহকরা আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি এবং ম্যাক সিস্টেমে গেম খেলতে পারবেন।

ইকোনোমিক টাইমসের প্রতিবেদন বলছে, বড় পর্দার ওই গেমিং ল্যাপটপ বা অল-ইন-ওয়ান ডেস্কটপের দাম ধরা হতে পারে পাঁচ হাজার ডলার। এ ছাড়াও তিনটি ব্যাক ক্যামেরার আইফোন তৈরির কাজও করছে অ্যাপল।

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা