টেকলাইফ

স্কুল ছাত্রের আয় কোটি টাকা!

সান নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাস থমকে দিয়েছে সাধারণ জীবনযাত্রা। এ ভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবসর সময়ে এক স্কুল শিক্ষার্থী ‘উইয়ার্ড হোয়েলস’ নামে একটি পিক্সেলেটেড শিল্পকর্ম তৈরি করে আয় করেছে কোটি টাকা।

সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই স্কুলছাত্রের নাম তার বেনিয়ামিন আহমেদ। সে লন্ডনের ১২ বছর বয়সী স্কুল ছাত্র। নন-ফাঙ্গিবল টোকেনের (এনএফটিএস) মাধ্যমে নিজের তৈরি করা এই শিল্প কর্ম বিক্রি করে আয় করেছে ২.৯ লাখ ইউরো।

তবে এই বিপুল পরিমাণ অর্থ আয় করলেও সেটি জমা রাখার মত কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তার। তাই ওই টাকা ইথেরিয়াম-ক্রিপ্টো কারেন্সিতে (ডিজিটাল মুদ্রা) জমা রেখেছে বেনিয়ামিন। এই অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকার সমান।

এমন শিল্পকর্ম গড়ে তোলার জন্য যে পরিবেশ বা উৎসাহ দরকার ছিল কিশোর বেনিয়ামের সেটা সে তার পরিবারের কাছ থেকে পেয়েছে। তার বাবা ইমরান একজন সফটওয়্যার ডেভেলপার। তিনি বেনিয়ামিন এবং তার ভাই ইউসুফকে অল্প বয়স থেকেই কোডিং নিয়ে উৎসাহ দিতেন।

বেনিয়ামিনের বাবা ইমরান বলেন, ‘অন্য শিশুদের জন্য আমার পরামর্শ, নিজের আগ্রহকে গুরুত্ব দাও। কোডিংয়ের ওপর আগ্রহী না হলে জোর করে কোডিং শেখার প্রয়োজন নেই। যদি রান্নায় আগ্রহ থাকে তাহলে তাই করো। এক কথায় তুমি যেটাতে ভালো সেটাই করো।’

সন্তানদের নিয়ে গর্বিত ইমরান আরও বলেন, ‘আমার সন্তানদের জন্য মজার ব্যাপার ছিল কোডিং। যখন বুঝতে পারলাম তারা খুব সহজে বিষয়টি গ্রহণ করছে, তখন আমিও গুরুত্ব দেওয়া শুরু করলাম। আমার ছেলেরা প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট কোডিং অনুশীলন করত।’

বর্তমানে বেনিয়ামিন তৃতীয় সুপারহিরো-থিম নিয়ে কাজ শুরু করেছে। মূলত সে তিমি মাছের বৈশিষ্ট্যযুক্ত একটি ‘আন্ডারওয়াটার গেম’ তৈরি করতে চায়। ‘উইয়ার্ড হোয়েলস’ এর আগে সে আরও একটি কাজ করেছিল। কিন্তু সেটি এবারের মতো এমন বিক্রি হয়নি।

বেনিয়ামিন এতকিছু করলেও তারা সহপাঠীরা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে কিছু জানেই না। সেই সঙ্গে তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেই চ্যানেলে সে তার বিভিন্ন পছন্দের বিষয় সম্পর্কে ভিডিও তৈরি করে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা