টেকলাইফ

নকল এয়ারপড কিনা বুঝবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: নকল যেকোনও জিনিস সমস্যার সৃষ্টি করে। এয়ারপডের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। নকল এয়ারপডে বাজার ছেয়ে যাওয়ায় ব্যবহারকারীরা পড়ছেন বিপদে। কোনটি আসল কোনটি নকল তা চিহ্নিত করতে পারছেন না তারা। ফলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

মার্কিন এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, নকল এয়ারপডের কারণে ৩০০ কোটি ডলারেরও বেশি অর্থ হারাতে হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বর্ডার্স অ্যান্ড কাস্টমস বিভাগ। পরিস্থিতি এমন হয়েছে, অনেকে আসল এয়ারপড কিনেও উদ্বিগ্ন থাকেন যে তিনি নকলটি কিনেছেন কিনা।

এই উদ্বেগ কমাতে ব্যবহারকারীদের আসল এয়ারপড চিনতে হবে। কিছু পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করে আসল এবং নকল আলাদা করা যাবে। দেখে নেওয়া আসল এয়ারপড চেনার উপায়-

১। শুরুতে ‘সেটিংস’ থেকে ‘ব্লুটুথ’ অপশনে যান।

২। এখানে এয়ারপডের তালিকা পাওয়া যাবে। এ পর্যায়ে আপনার এয়ারপডটির ডানপাশে থাকা ‘আই’ চিহ্নিত অপশনে ক্লিক করুন।

৩। এবার আপনাকে মডেল নম্বর দেখাবে। এই মডেল নম্বর দিয়েই মূলত আসল বা নকল চিহ্নিত করতে হবে। প্রতিটি আলাদা এয়ারপডের জন্য আলাদা মডেল নম্বর আছে। সেগুলো মিলিয়ে দেখে নিন।

এয়ারপডস ম্যাক্স

মডেল নম্বর: এ২০৯৬, বাজারে ছাড়া হয় ২০২০ সালে

এয়ারপডস প্রো

মডেল নম্বর: এ২০৮৪, এ২০৮৩। বাজারে ছাড়া হয় ২০১৯ সালে।

এয়ারপডস (সেকেন্ড জেনারেশন)

মডেল নম্বর: এ২০৩২, এ২০৩১।

২০১৯ সালে বাজারে ছাড়া হয়

এয়ারপডস (ফার্স্ট জেনারেশন), মডেল নম্বর: এ১৫২৩, এ১৭২২। ২০১৭ সালে বাজারে ছাড়া হয়

কোনও কারণে আইফোন বা আইপ্যাডে আপনার এয়ারপডের মডেল নম্বর পাওয়া না গেলে এয়ারপড থেকেই সেটি দেখে নেওয়ার সুযোগ আছে। এজন্য এয়ারপডটির নিচের দিকে দেখতে হবে। সেখানে থাকা টেক্সটের প্রথম লাইনটিই হলো মডেল নম্বর।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা