টেকলাইফ

জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক কার

সান নিউজ ডেস্ক : বর্তমানে বাজার ছেয়ে গেছে বিভিন্ন অত্যাধুনিক জিনিসে। আর এই উন্নত ও অত্যাধুনিক প্রযুক্তিগুলো তৈরি হয়েছে আমাদের চাহিদা মেটাতে। তেমনি একটি হলো ইলেকট্রিক প্রাইভেটকার। প্রযুক্তির উৎকর্ষতায় যাতায়াত মাধ্যমে দিয়েছে এক নতুন মাত্রা। পরিবেশ বান্ধব ও খরচ কম থাকায় পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে এটি।

জীবন-যাত্রার উন্নতির পাশাপাশি পেট্রোল ও ডিজেলের দামও বৃদ্ধি পাচ্ছে । তেলের বাড়তি খরচ বাঁচাতে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক গাড়ি।

এমনকি ছোট আকার ও চমৎকার ডিজাইনের ইলেকট্রিক প্রাইভেটকার মাত্র ৯৫ হাজার টাকায় বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। এ বাহনে আরামে চালকসহ চারজন চলাফেরা করা যায়।

বাংলাদেশের বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে চায়না লোংসিদা বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। তাদের ইলেকট্রিক বাহনের মধ্যে রয়েছে ইজি বাইক, পিকআপ, ভ্যান ই'ত্যাদি।

৯৫ হাজার টাকা দামের প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারি নেই। আলাদাভাবে ব্যাটারি কিনে সংযোজন করতে হবে। কারে চারটি ব্যাটারি প্রয়োজন।

যার দাম পড়বে ৪০ হাজার টাকা। প্রাইভেটকারের সঙ্গে ইলেকট্রিক মোটর, চার্জারসহ আনুষঙ্গিক সব কিছুই দেয়া রয়েছে।

চায়না থেকে ইলেকট্রিক প্রাইভেটকারের যন্ত্রাংশ আমদানি করে গাজীপুরের মাওনার কারখানায় কারে রূপান্তর করে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা কারটি সম্পর্কে খোঁজ নিচ্ছেন। কেউ কিনেও নিচ্ছেন। এতে কারটির চাহিদা বেড়েছে। সিঙ্গেল চার্জে এ প্রাইভেটকারটি ১২০ কিলোমিটার পর্যন্ত চলবে।

প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড লিগ্যাল বিভাগের ম্যানেজার শামীম হোসাইন জানান, এ ইলেকট্রিক প্রাইভেটকারটি দৈর্ঘ্য সাড়ে সাত ফুট ও প্রস্থ চার ফুট। উচ্চতা সাড়ে পাঁচ ফুট থেকে ছয় ফুট পর্যন্ত। এর সঙ্গে রয়েছে ১০০০ ওয়াটের একটি মোটর ও চার্জ কন্ট্রোলার, ৪৮ ভোল্টের একটি চার্জার, একটি স্পেয়ার চাকা ও একটি টুলস বক্স।

তিনি জানান, ইলেকট্রিক প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারি নেই। আলাদাভাবে ব্যাটারি কিনতে হবে। যার দাম পড়বে ৪০ হাজার টাকা। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ফেসবুক পেজেও পাওয়া যাবে।

ইলেকট্রিক গাড়ির খরচের কথা উল্লেখ করে বলেন, পেট্রোল চালিত গাড়িতে ২০ থেকে ২৫ কিলোমিটার যেতে ৬০ থেকে ৯০ টাকা খরচ হয়। ইলেকট্রিক গাড়িতে ২০ থেকে ২৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মাত্র ১০ থেকে ১২ টাকা খরচ হবে । বর্তমানে ইলেকট্রিক গাড়ি কেই বেশি পছন্দ করছে ভারতীয়রা।

অত্যাধুনিক ফিচার সম্পন্ন অপর একটি গাড়ির কথা উল্লেখ করে তিনি বলেন, সাধারণত অন্যান্য গাড়ির তুলনায় ইলেকট্রিক এই গাড়িতে বেশি ফিচারস লক্ষ্য করা যায়। অনায়াসে পাঁচজন বসা যায় ছোট্ট গাড়িতে। অত্যাধুনিক ফিচার সম্পূর্ণ গাড়িটির পিছনে কি রয়েছে তা চোখের সামনে দেখা যাবে একটি ক্যামেরার মাধ্যমে।

তিনি আরও বলেন, গাড়িটি ২০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে একবার চার্জ দিলে। গাড়িটিতে রয়েছে ড্যাশবোর্ডের অ'ত্যাধুনিক ডিজাইন। আট থেকে ১০ ঘন্টা সময় লাগে গাড়িটি সম্পূর্ণ চার্জ 'হতে। খুবই সামান্য গাড়িটির দাম। বর্তমান বাজারে তিন লাখ ৭৫ হাজার টাকা দাম ধার্য করা হয়েছে এই গাড়িটির জন্য। গাড়িটি আপনি ভারত ও বাংলাদেশের সর্বত্রই পাওয়া যাচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা