টেকলাইফ

ঘরে বসে আয়ের সুযোগ আনছে ফেসবুক

সান নিউজ ডেস্ক : অর্থ আয়ের নতুন সুযোগ আনছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিষয়বস্তু বা কন্টেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ করে দিতে নতুন এই ফিচার তৈরি করবে ফেসবুক। ইনস্টাগ্রামেও এমন সুযোগ দেওয়া হবে। মঙ্গলবার সামাজিকমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এমন তথ্য দিয়েছেন। খবর রয়টার্সের

নতুন ফিচারের একটি মার্কেটপ্লেসের মতো। এর মধ্য দিয়ে কন্টেন্ট নির্মাতাদের সঙ্গে জোট বাঁধতে পারবে ব্র্যান্ডগুলো।

ইনস্টাগ্রামে আগে থেকে স্পনসরড কনটেন্ট আছে। তবে নতুন মার্কেটপ্লেস ফিচারটির মাধ্যমে ব্র্যান্ডগুলোকে উদয়ীমান নির্মাতাদের খুঁজে পেতে সহায়তা করা হবে।

জাকারবার্গের সঙ্গে সরাসরি সম্প্রচারে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজেরি বলেন, আমরা ব্র্যান্ডগুলোকে এমন কনটেন্ট নির্মাতা খুঁজে পেতে সহযোগিতা করতে চাই, যাদের সঙ্গে তাদের কাজের মিল রয়েছে।

সিএনবিসির খবরে বলা হয়, ক্রিয়েটর শপ নামেও নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছেন জাকারবার্গ।

নির্মাতাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা হিসেবে ফেসবুক এমন উদ্যোগ নিয়েছে।

এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার, সাংবাদিক ও অন্যান্যরাও এই ফ্ল্যাটফর্মে সরাসরি ভক্তদের কাছ থেকে অর্থ আয় করতে পারবেন।

জাকারবার্গ বলেন, ফেসবুক আরেকটি প্রোগ্রাম চালু করবে, যেটিতে ক্রিয়েটররা পণ্য সুপারিশ করেও সেখান থেকে আয় করতে পারবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা