টেকলাইফ

এইচসিএলের ৮১৩ কোটি টাকা বোনাস ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : এইচ সিএল টেকনোলজিস (এইচসিএল) নিজেদের কর্মীদের জন্য ১০ বিলিয়ন ডলার মাইলস্টোন ছুঁয়ে ফেলল ৷ ২০২০-এ তারা এই মাত্রার রাজস্ব উপার্জন করেছে ৷ সে জন্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা নিজেদের সমস্ত কর্মীর জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১৩ কোটি টাকার (ভারতীয় মুদ্রায় ৭০০ কোটি রুপি) বিশাল বোনাসের ঘোষণা দিয়েছে।

কোম্পানির ওয়েব সাইটে এক বিবৃতিতে জানানো হয়, গত এক বছরে কর্মীরা যে পরিষেবা দিয়েছেন তাদের ধন্যবাদ জানাতেই কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রত্যেক কর্মী নিজের ১০ দিনের বেতনের সমান বোনাস পাবে৷ এইচসিএল -আইপিও তৈরির ২০ বছরে এই ঐতিহাসিক মাইলস্টোন পার করে গেল ৷

নিজের কর্মীদের সহযোগিতা ছাড়াও নিজেদের নেটওয়ার্ক পার্টনার ও স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পর্কের বিষয়টিকেও গুরুত্বের সাথে উল্লেখ করেছে৷

এইচসিএল টেকনোলজিস জানিয়েছে, ‘আমাদের কর্মীরা আমাদের সবচেয়ে দামি সম্পদ ৷ করোনা মহামারীর সময়েও আমাদের প্রত্যেক কর্মচারী এইচসিএল পরিবারের প্রতি নিজেদের অপরিসীম দায়বদ্ধতা দেখিয়েছে ৷

আমাদের সারা বিশ্বে ছড়িয়ে থাকা ১৫৯০০০ বেশি কর্মীদের অপরিসীম দায়বদ্ধতা এবং পরিশ্রমের ফসল আমাদের এই বৃদ্ধি ৷ এইচসিএল-এর প্রধান হিউম্যান রিসোর্সের কর্মকর্তা বলেন, আমরা সত্যি সত্যিই নিজেদের কর্মীদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই ৷

নিজের স্পেশাল বোনাস কর্মীদের বেতনের সঙ্গে ২০২১ -র ফেব্রুয়ারি মাসে পাবেন৷ পে-রোলে থাকা ৯০ মিলিয়ন ডলার বেতনের মানুষ এই বোনাস পাবে৷ ফাইনান্সিয়াল ইয়ার ২১ EBIT গাইডেন্স এটার প্রভাব বাইরে রাখা হয়েছে ৷

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা