টেকলাইফ

ইন্টারনেট তাল-বেতাল, বেহাল অবস্থায় শিক্ষা ব্যবস্থা

সান নিউজ আইটি ডেস্ক : শিক্ষার্থীদের অনলাইন ক্লাসসহ ইন্টারনেটের ধীরগতির কারণে ইন্টারনেট সেবার ক্রমশ অবনতিতে বেহাল অবস্থায় পড়েছে শিক্ষাব্যবস্থা। ইন্টারনেট ভিত্তিক অন্যান্য সেবাও বাধাগ্রস্ত। দেশে দুটি সাবমেরিন কেবল এবং একটি স্যাটেলাইট পর্যাপ্ত ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহের সক্ষমতা অর্জন করলেও গ্রাহক পর্যায়ে তার সুফল পাচ্ছে না।

শুক্রবার (১৫ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগও ইন্টারনেট সেবার মানের অবনতির বিষয়টি স্বীকার করে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘করোনা শুরু হওয়ার পর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ইন্টারনেটের চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে। তবে এ বিষয়ে সম্প্রতি নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফোরজি নেটওয়ার্ক বাড়ানো হচ্ছে। আশা করছি, আগামী ২৬ মার্চের আগেই পরিস্থিতির উন্নতি হবে।’

ভুক্তভোগীদের অভিযোগ, মোবাইল ইন্টারনেটের গতি কম থাকায় পর্যাপ্ত পরিমাণে ডাটা কিনেও তারা প্রয়োজন মেটাতে পারছে না। আবার নির্ধারিত মেয়াদে তা শেষও করতে পারছে না। ফলে এক ধরনের প্রতারণার শিকার হচ্ছে তারা।

ঢাকার বাইরে ব্রডব্যান্ড ইন্টারনেটও চাহিদা মেটাতে পারছে না। এ সংকটের সমাধান কিভাবে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারও স্পষ্ট কোনও জবাব নেই। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুতগতির ইন্টারনেট পাওয়ার জন্য বাংলাদেশের সবই আছে। অপারেটর, বিনিয়োগকারী, ব্যান্ডউইথ কোনও কিছুর অভাব নেই। কিন্তু এর উপযুক্ত ব্যবহার নিশ্চিত করার জন্য দক্ষ নিয়ন্ত্রক সংস্থা নেই।

করোনা ভাইরাসের কারনে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এরপর মূলত অনলাইন ক্লাসের ওপর নির্ভরশীল হয়ে যায় পড়ালেখা। তবে ইন্টারনেটের দুর্বল গতির কারণে নিয়মিত ক্লাস করাই দুরূহ হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ বড় শহরের শিক্ষার্থীরা কোনও রকম এই ক্লাস চালিয়ে নিতে পারলেও অন্যান্য জায়গায় তা সম্ভব হচ্ছে না।

অনেকেই শত চেষ্টা করেও ইন্টারনেটে যুক্ত হতে পারছে না। আবার অনেকের ক্লাস মাঝপথে কেটে যাচ্ছে। তবে বেশির ভাগ শিক্ষার্থীরই অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার অপেক্ষায় থাকতে থাকতে ক্লাসই শেষ হয়ে যাচ্ছে। দেশে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৪ কোটির ওপরে। উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ লাখ। আর উচ্চ শিক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪১ লাখ।

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসডিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, বিভিন্ন পাড়া-মহল্লায় ছোট ছোট আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রভাইডার) চাহিদার তুলনায় কম ব্যান্ডউইথ কিনে থাকে। যেখানে এক হাজার জিবিপিএস ব্যান্ডউইথের চাহিদা, সেখানে হয়তো ৯০০ জিবিপিএস কিনছে। গ্রাহকরা বেশি দামে ইন্টারনেট সংযোগ নিতে চায় না বলে এই অবস্থা চলছে।

এতে গ্রাহকরা কাঙ্ক্ষিত গতি না-ও পেতে পারেন। তবে বড় আইএসপিদের ক্ষেত্রে এ সমস্যা নেই বলেই জানি। আর একটি সংকট হয় সাবমেরিন কেবল থেকে পাওয়া ইন্টারনেট ব্যান্ডউইথের গতি মাঝেমধ্যে কমে যাওয়ার কারণে। বিশেষ করে আগে সিঙ্গাপুর হয়ে আসা ব্যান্ডইউথ অতিরিক্ত কনজেশনের কারণে স্লথ হয়ে পড়লে এ সমস্যা দেখা দেয়। পশ্চিমে ইউরোপ হয়ে আসা ব্যান্ডইউথের ক্ষেত্রে এ সমস্যা কম। কিন্তু আমাদের চাহিদার ৭৫ শতাংশ ব্যান্ডউইথ সিঙ্গাপুর হয়েই আসে।

এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান বলেন, ‘আমাদের প্রচুর ব্যান্ডউইথ পড়ে আছে। দেশে চাহিদা ২১০০ জিবিপিএসের কাছাকাছি। আমরা এ চাহিদা পুরোপুরি পূরণ করতে সক্ষম। কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১৪৫০ জিবিপিএস। বাকিটা আসছে ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটরদের মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে। সিঙ্গাপুর হয়ে আসা ব্যান্ডইউথে কোনও সমস্যা আমাদের সাবমেরিন কেবল থেকে হয় না।

মোবাইল অপারেটরদের সংগঠন এমটব মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অব.) শুক্রবার বলেন, মোবাইল ইন্টারনেটের গতিতে একজন ব্যবহারকারীর নানা রকম অভিজ্ঞতা বিভিন্ন কারণে বিভিন্ন রকম হতে পারে। উঁচু ভবন, দুর্বল সিগন্যাল, অননুমোদিত জ্যামার থেকে শুরু করে মোবাইল ফোনের মানের ওপরও তা নির্ভর করতে পারে।

তবে গত দুই বছরে টাওয়ার কোম্পানির টাওয়ার স্থাপন না হওয়ায় নেটওয়ার্ক সম্প্রসারণ করতে না পারা এবং অতিরিক্ত মূল্যের কারণে স্পেকট্রামের দুষ্প্রাপ্যতা এর বড় কারণ। তা ছাড়া করোনাকালে হঠাৎ করে ডেটা ব্যবহারে চাপ বেড়ে গেছে। তবে সাম্প্রতিক কিছু জরিপ অনুযায়ী দেশের ৭০ থেকে ৮০ শতাংশ শিক্ষার্থী মোবাইল ইন্টারনেটের কারণেই ঘরে বসে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা