বায়ার্ন সমর্থকরা বিনামূল্যে করোনা টেস্টের সুযোগ পাবেন
খেলা

বায়ার্ন সমর্থকরা বিনামূল্যে করোনা টেস্টের সুযোগ পাবেন 

স্পোর্টস ডেস্কঃ

সারা বিশ্বজুড়ে করণা তাণ্ডবে থমকে গেছে মানুষের জীবন ব্যবস্থা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। উন্নত বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা এবং বিলিয়ন ডলারের গবেষণা, কিছুতেই যেন টানা যাচ্ছে না করোনার রাশ। এরই মধ্যে ইউরোপের দেশগুলোতে বাড়তে শুরু করেছে দ্বিতীয় দফা করোনার সংক্রমণ। এমন পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে বিভিন্ন দেশের লিগগুলো। জার্মান বুন্দেসলিগাও যথারীতি শুরু হয়েছে।

দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর মাঠে নামতে পেরে খেলোয়াড়রা উচ্ছ্বসিত হলেও দর্শকবিহীন মাঠে খেলা গড়াচ্ছে বিভিন্ন মাঠে। কিন্তু খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে মাঠে দর্শক ফেরাতে মরিয়া ক্লাবগুলো। এরই অংশ হিসেবে এবার ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিল ইউরোপের সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ।

বুন্দেসলিগা ও ইউরোপ সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ তাদের ভক্ত-সমর্থকদের জন্য দারুণ এক ঘোষণা দিয়েছে। যারা হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া সুপার কাপের জন্য টিকিট কিনবেন তাদের আগামী সপ্তাহ বিনামূল্যে করোনাভাইরাস টেস্ট করার সুযোগ দিবে।

মূলত সুপার কাপ খেলতে আগামী সপ্তাহে হাঙ্গেরি যাবে বায়ার্ন। তবে সেখানে বায়ার্নের সমর্থকরা যেতে চাইলে অবশ্যই করোনা নেগেটিভ সনদপত্র নিয়ে যেতে হবে। এমনটাই জানিয়ে দিয়েছে হাঙ্গেরির ফুটবল কর্তৃপক্ষ।
বায়ার্নের অনেক সমর্থক এই সুপার কাপের ম্যাচ দেখতে হাঙ্গেরিতে যেতে ইচ্ছুক। তবে মাত্র ৩ হাজার বায়ার্ন সমর্থক সুযোগ পাবেন হাঙ্গেরিতে যাওয়ার। সেই ৩ হাজার সমর্থকদের ফ্রি করোনা টেস্ট করাবে বায়ার্ন। ২১ ও ২২ সেপ্টেম্বর বায়ার্নের স্টেডিয়ামের সামনে এই টেস্ট করানো হবে। যারা নেগেটিভ হবেন তারাই কেবল হাঙ্গেরি যাওয়ার সুযোগ পাবেন।

সান নিউজ/বি. এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা