ছবি-সংগৃহীত
খেলা

মাশরাফিকে অধিনায়ক করলে ভক্তরা খুশি হবে

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল এশিয়া কাপের আগ মুহূর্তে নেতৃত্ব ছাড়ার পর সাকিব আল হাসানকে দলের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: অধিনায়কত্ব চান শান্ত

গত ১৭ তারিখ সাকিব পদত্যাগের জন্য বিসিবিকে মেইল করেছিলেন। শেষ পর্যন্ত তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন । বিশ্বকাপে এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ভক্তদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

বাংলাদেশ অধিনায়কের মতে, এখনো মাশরাফিকে বাংলাদেশ দলের অধিনায়ক করা হলে সংকট নিরসনে দেশের ক্রিকেট ভক্তরা আনন্দিত হবেন।

আরও পড়ুন: নোংরামির মধ্যে থাকতে চাই না

গতকাল দেশের এক টিভি চ্যানেলের দেওয়া সাক্ষাতকারে সাকিব জানান, আমি নিশ্চিত এখনো যদি বলি মাশরাফি ভাইকে অধিনায়ক হিসেবে ২৩ এর বিশ্বকাপ খেলতো ভালো হতো সবাই খুশি হয়ে যেত। আমি সাধারণ মানুষের সাইকোলজিটা বুঝতে পারি। তারা খুবই সহজ সরল। এ কারণে তারা চিন্তা করে যে, মাশরাফি ভাই যদি খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে আসে, সবকিছু অন্যরকম হয়ে যাবে।

১১ আগস্ট সাকিব তৃতীয় দফায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেন। আর গতকাল সাকিব জানালেন, সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেব ,তবে বিশ্বকাপ শেষেই নেতৃত্ব ছাড়বো।

আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ নাসির

সাকিব বলেন, এই বিশ্বকাপই শেষ। একদিনও আর অধিনায়কত্ব করবো না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এ একটা কারণে আমি করতে চাইনি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা