সংগৃহীত ছবি
খেলা

মেসি ম্যাজিকে ফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেন কাপের সেমিফাইনালে সিনসিনাটি এফসির বিপক্ষে নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে মেসির দল ইন্টার মায়ামি।

আরও পড়ুন : ওয়াগনারের প্রধানসহ নিহত ১০

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সিনাটির টিকিউএন স্টেডিয়ামে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফিরে আসে মায়ামি। মেসির অতিমানবীয় পারফরম্যান্সে সিনসিনাটিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে আরও একটি শিরোপা জয়ের লক্ষ্যে একধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।

সেমিফাইনালে তখন অতিরিক্ত সময়ের খেলা চলছে। ২–১ গোলে এগিয়ে এফসি সিনসিনাটির জয় তখন প্রায় নিশ্চিতই! তবে মেসির রোমাঞ্চ তখনও বাকিই ছিল। শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগেই চমক দেখালেন মেসি। বাঁ প্রান্ত থেকে আর্জেন্টাইন মহাতারকার নেওয়া নিখুঁত ক্রস এমনভাবে মায়ামি ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানার মাথায় গিয়ে পড়ল, যেন প্লেটে আপনমনে বরণডালা সাজালেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিও। আর নিখুঁত দক্ষতায় বাকি কাজটা সারলেন কাম্পানা।

আরও পড়ুন : শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আর কাম্পানার এই গোলেই রেফারির বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে সমতায় ফেরে মায়ামি। ২–২ গোলে মায়ামি সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

অতিরিক্ত সময়েও জালের দেখা পায় দুদল। ম্যাচের ৯৩তম মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ এক শটে গোল করে মায়ামিকে ৩–২ গোলে এগিয়ে দেন হোসেফ মার্তিনেজ। তবে নাটকের অনেকটা তখনও বাকি। ম্যাচের ১১৪ মিনিটে সুবিধা মতো জায়গায় বল পেয়ে ডান পায়ের বাঁকানো শটে গোল করে সিনসিনাটিকে ৩-৩ সমতায় ফেরান জাপানি অ্যাটাকিং মিডফিল্ডার ইয়ুয়া কুবো। শেষ পর্যন্ত ৩-৩ গোলে অমীমাংসিত থাকে ম্যাচ। এরপর টাইব্রেকার রোমাঞ্চে এফসি সিনসিনাটিকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে মেসি বাহিনী।

আরও পড়ুন : ১৩ অঞ্চলে বৃষ্টির আভাস

টাইব্রেকারে সিনসিনাটির হয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন কুবো। মায়ামির হয়ে প্রথম শটটি নেন মেসি। বাঁ পাশের পোস্ট দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা। এরপর সিনসিনাটির সান্তিয়াগো আরিয়াস ও মায়ামির ফাকুন্দো ফারিয়াস দুজনেই লক্ষ্যভেদ করেন। টাইব্রেকারের স্কোরকার্ডে ২–২ গোলে সমতা, সেখান থেকে ৪–৪ এবং তারপর মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার সিনসিনাটির নিক হ্যাগল্যান্ডের শট রুখে দেন। বেঞ্জামিন ক্রেমাশি এসে গোল করে মায়ামিকে টাইব্রেকারে ৫–৪ ব্যবধানের জয় এনে দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা