সংগৃহীত ছবি
খেলা

নেইমারের আল হিলালে বোনো

স্পোর্টস ডেস্ক : নেইমারের পর এবার সৌদির আল হিলালে যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপে মরক্কো রূপকথার নেপথ্য কারিগর ইয়াসিন বোনো।

আরও পড়ুন : সুখবর দিলেন শান্ত

শুক্রবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় মধ্যরাতে নিজেদের খেলোয়াড় হিসেবে ৩২ বছর বয়সী এই ফুটবলারকে পরিচয় করিয়ে দিয়েছে আল হিলাল। শিগগিরই হবে তার মেডিকেল।

ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পরই বদলে গেছে সৌদির ফুটবল। রিয়াদ মাহরেজ, রবার্তো ফিরমিনো, জর্ডান হেডারসন, অ্যানগোলো কন্তে, করিম বেনজেমা, সাদিও মানের মতো ফুটবলাররা বিনা দ্বিধায়ই বেছে নিয়েছেন সৌদিকে।

আরও পড়ুন : সেপ্টেম্বরে আসছে নিউজিল্যান্ড

২০২২ বিশ্বকাপে রীতিমত রুপকথার গল্প লিখেছিল মরক্কো। ইতিহাস গড়ে নাম লিখিয়েছিল সেমিফাইনালে। মরক্কোর সেই চমক লাগানো পারফরম্যান্সের অন্যতম কারিগর ছিলেন বোনো। পেনাল্টি ঠেকিয়ে নায়কও হয়েছিলেন। সেই ইয়াসিন বোনোকেই এবার দেখা যাবে সৌদি আরবের ক্লাব আল হিলালে, নেইমারের সঙ্গে খেলতে।

২০১৯ থেকে বোনো ছিলেন স্প্যানিশ ক্লাব সেভিয়াতে। ২০১৯-২০ মৌসুমে লোনে খেলেন ৬ ম্যাচ। পরের মৌসুমে তাকে কিনে নেয় সেভিয়া। তিন মৌসুমে খেলেন ৯০ ম্যাচ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা