ছবি : সংগৃহিত
খেলা

স্কটল্যান্ডের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক: ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুলতে দুলতে শেষ বলে গড়াল। স্কটল্যান্ডের জয়ের জন্য দরকার ২ রান। ক্রিজে শেষ উইকেট জুটি। মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের বাইরের বল ঠিকমতো খেলতে পারলেন না মাইকেল লিস্ক।

আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

তবে ব্যাটের কানায় লেগে উইকেটকিপারকে ফাঁকি দিয়ে বল বাউন্ডারিতে চলে গেল। জয় নিশ্চিত হতেই ব্যাট তুলে হুঙ্কার ছাড়লেন লিস্ক।

স্কটল্যান্ডের ড্রেসিংরুমেও তখন বইছে খুশির জোয়ার। যেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি জিতল স্কটিশরা, অবিশ্বাস্য বললেও যেন কম বলা হয়!

২১ জুন (বুধবার)২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১ উইকেটে স্মরণীয় জয় পেয়েছে স্কটল্যান্ড।

আরও পড়ুন: সেনেগালের কাছে ব্রাজিলের হার!

স্কটিশরা বুলাওয়ায়োতে ২৮৭ রানের লক্ষ্য তাড়ায় ৩৪তম ওভারে ১৫২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। ম্যাচ তখন আইরিশদের মুঠোয়। তাদের জয়টা মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। সেখান থেকে অষ্টম উইকেটে মার্ক ওয়াটের সঙ্গে ৬৭ বলে ৮২ ও নবম উইকেটে সাফওয়ান শরিফের সঙ্গে ২৭ বলে ৫০ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন লিস্ক।

শেষ ৪ ওভারে স্কটল্যান্ডের দরকার যখন ৪৪, জশ লিটলের একই ওভারে লিস্কের দুটি করে চার-ছক্কায় আসে ২২ রান।শেষ ওভারে দরকার ছিল ৮ রান।

অ্যাডায়ারের প্রথম বলে চার মারেন লিস্ক, মিস ফিল্ডিং করেন হ্যারি টেক্টর। পরের বলে আসে ১ রান। তৃতীয় বলে ক্যাচ দিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন শরিফ। ৩ বলে চাই ৩।

এগারো নম্বর ব্যাটসম্যান ক্রিস সোল চতুর্থ বল ব্যাটে লাগাতে পারেননি। র‍্যাম্প শটের চেষ্টায় পরের বলেও ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি। তবে ‘বাই’ থেকে ১ রান নিয়ে স্ট্রাইকে যান লিস্ক। এরপর শেষ বলে তার ওই চার আর স্কটল্যান্ডের নাটকীয় জয়।

আরও পড়ুন: দুই বাফুফে কর্মকর্তার পদত্যাগ

সাত নম্বরে নেমে জয়ের নায়ক লিস্ক ৬১ বলে অপরাজিত ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৯ চার ও ৪ ছক্কায় গড়া তার ইনিংসটি। ৪৭ বলে ৪৩ রানের মূল্যবান ইনিংস খেলেন ওয়াট। ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডের ব্যাট থেকে আসে ৬০ বলে ৫৬ রান।

আয়ারল্যান্ড এর আগে ম্যাচের প্রথম ৩ বলে ২ উইকেট এবং ৭০ রানে ৫ উইকেট হারানোর পরও তিনশর কাছাকাছি পুঁজি পেয়েছিল মূলত কার্টিস ক্যাম্পার ও জর্জ ডকরেলের দুর্দান্ত দুটি ইনিংসে।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ১০৮ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১২০ রান করেন ক্যাম্পার। ৯৩ বলে ৬৯ রান করেন ডকরেল। ষষ্ঠ উইকেটে দুজনের জুটিতে আসে ১৩৬ রান।

আইরিশদের সব প্রচেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। বাছাইয়ে প্রথম দুই ম্যাচেই তারা হারল। আগের ম্যাচে তাদের ২৮১ রান তাড়া করে জিতে চমক দেখায় ওমান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা