ছবি : সংগৃহিত
খেলা

মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে মেসি

স্পোর্টস ডেস্ক: বিশ্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি অবশেষে আমেরিকান দল ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন: ১৭ জনকে সালাউদ্দিনের আইনি নোটিশ

তারকা এই কিংবদন্তী ফুটবলার সৌদি আরবের আল ক্লাব আল হিলাল থেকে লোভনীয় একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। মায়ামির এই চুক্তিতে থাকছে এডিডাস ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানের সংযোগ।

ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী ৩৫ বছর বয়সই মেসি বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন সাতবার, এবারো সুযোগ রয়েছে তার। এই প্রথম এই তারকা ফুটবলার ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন।

ইউরোপে মেসি আরো এক বছর খেলতে চেয়েছিলেন কিন্তু সন্তোষজনক কোনো প্রস্তাব তিনি পাননি, আল হিলাল ও ইন্টার মায়ামির মধ্যে তিনি আমেরিকান ক্লাবটিকেই বেছে নিয়েছেন।

আরও পড়ুন: আইসিসির মাস সেরার মনোনয়নে শান্ত

মেসি সৌদি আরবেই যাবেন বলে অনেকেই মনে করছিলেন, যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো ও কারিম বেনজেমার মতো ফুটবলাররা আছেন ইতোমধ্যে। কিন্তু আর্থিকভাবে এ প্রস্তাবে রাজি হননি মেসি।

ফুটবলের বাইরে জীবনযাপন, বড় ব্র্যান্ডগুলোর সাথে চুক্তি এমন নানা কারণে মেসি মেজর সকার লিগকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছেন।

বিশ্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসির আগে থেকেই মায়ামিতে একটি বাড়ি আছে, যেটি এখন ভাড়া দেয়া।

আরও পড়ুন: ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি

বার্সেলোনায় ফেরার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন মেসি, কিন্তু ফিনান্সিয়াল ফেয়ার পলের বাধ্যবাধকতার কারণে এ সম্ভাবনা শেষ পর্যন্ত বাস্তবতায় রূপ নেয়নি।

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফ্রান্সের শীর্ষ লিগ শিরোপা জিতেছে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬-তেই বাদ পড়েছে, যে কারণে প্যারিসে মেসির সাফল্য খুব একটা বড় বলা যাচ্ছে না।

৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন, সব শেষ মৌসুমে ১৬টি গোল ও ১৬টি এসিস্ট করেছেন তারকা এই কিংবদন্তী ফুটবলার।

আরও পড়ুন: ১০ মিনিটেই মেসিদের টিকিট শেষ!

মেসির সাথে প্যারিসের ক্লাবটির দু’বছরের চুক্তি থাকলেও, দু’পক্ষের সমঝোতায় এই যাত্রা শেষ করা হয়েছে, এর আগে মেসি অনুমতি না নিয়ে সৌদি আরবে একটি বাণিজ্যিক সফর করায়, দু’সপ্তাহের জন্য তাকে একটি নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

বার্সেলোনায় ফুটবল জগতে মেসির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, তা পূর্ণতা পেয়েছে গত বছর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর।

আরও পড়ুন: ফুটবলকে বিদায় বললেন ইব্রাহিমোভিচ

প্রসঙ্গত, ২০২১ সালে ক্লাবের অর্থনৈতিক সমস্যার কারণে মেসি বার্সেলোনা ছেড়েছিলেন, স্পেনের এই শহরে মেসি ২১ বছর ছিলেন। মেসি বার্সেলোনার হয়ে ১০টি স্প্যানিশ লিগ শিরোপা জিতেছেন, চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ও ৬৭২টি গোল করেছেন, যা ক্লাব রেকর্ড। সূত্র : বিবিসি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা